চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে চাকরি মেলায় চাকরি পেল ১১৩ জন

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৮:৩৯ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘চট্টগ্রাম আইটি-আইটিইএস জব ফেয়ার-২০১৭’। এখান থেকে সরাসরি নিয়োগ পেয়েছে ১১৩ জন। এছাড়া আরও ৬৯৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

মেলায় অংশ নিয়েছে চট্টগ্রামের ১৩টি প্রতিষ্ঠানসহ বাংলাদেশের প্রথম সারির ৫০ টি আইটি কোম্পানি। দিনব্যাপী এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত থেকে চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

চাকরি মেলায় যোগ দিতে গত ১০ দিনে চট্টগ্রাম বিভাগ থেকে ১০ হাজারের বেশি স্নাতক অনলাইনে নিবন্ধন করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১১ হাজারের বেশি তরুণ-তরুণী চাকরি মেলায় আসেন।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সালের মধ্যে আইটি-আইটিইএস খাতে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং ২০ লক্ষ আইটি পেশাজীবী গড়ে তোলার লক্ষ্যে আমরা ফেব্রুয়ারিতে ঢাকায় চাকুরি মেলার আয়োজন করেছি। সে ধারাবাহিকতায় আজকের এ আয়োজন।চাকরি মেলা

পরবর্তীতে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের চাকরি মেলার আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।

মেলায় তথ্যপ্রযুক্তি খাতে ক‍র্মসংস্থান এবং এ খাতের সম্ভাবনা নিয়ে ৪টি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। প্রতিটি সেশনে আগত দর্শনার্থীদের জন্য কুইজের আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার হিসেবে স্মার্টফোন এবং ল্যাপটপ প্রদান করা হয়।

Reneta

এ মেলার আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড গভা‍র্ন্যান্স প্রজেক্ট (এলআইসিটি), পিকাবু এবং আর্নস্ট অ্যান্ড ইয়াং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাকরি মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT