চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে উদ্যোক্তা উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
অর্থনীতি
A A

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোক্তা কার্যক্রম “চাকরি খুঁজব না, চাকরি দেব” ও ‘আমরা চট্টগ্রাম” যৌথভাবে আয়োজন করছে উদ্যোক্তা উৎসব-২০১৯।

আগামী ৩ ও ৪ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আইপিডিসি চট্টগ্রাম উদ্যোক্তা উৎসব ২০১৯।

চট্টগ্রামের তরুণ ও নবীন উদ্যোক্তাদের সঙ্গে প্রাজ্ঞ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তার পথ চলার চ্যালেঞ্জ উত্তরণ, তাদের সেবা ও পণ্যের শোকেসিং, কাস্টোমারদের সঙ্গে মেলবন্ধন এবং দেশে উদ্যোক্তা বান্ধব একটি পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে তৃতীয় বারের মত এই উদ্যোক্তা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে থাকছে ৮টি সেমিনার ও কর্মশালা। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান মেলা থেকে যোগ্যপ্রার্থীও খুঁজে নেবে।

বিভিন্ন কর্মশালা ও সেশনে ২০ জন উদ্যোক্তা, বিশেষজ্ঞ, পেশাজীবী ও শিক্ষাবিদ বক্তা ও প্যানেলিস্ট হিসাবে যোগ দিবেন। এদের মধ্যে রয়েছেন বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, ফেসবুকের শুরুর দিকের বিনিয়োগকারী এম আসিফ রহমান, প্যাসিফিক জিনসের পরিচালক সৈয়দ তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশাররফ হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমূখ।

আইপিডিসি চট্টগ্রাম উদ্যোক্তা উৎসবের কো-কনভেনর মনজুরুল হক জানালেন, চট্টগ্রামের তরুণ ও নবীন উদ্যোক্তাদের পথ চলাতে সহায়তা করার নিয়মিত কার্যক্রমের সম্প্রসারণ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও দুইবার চট্টগ্রামে উদ্যোক্তা উৎসবের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

এই আয়োজনের টাইটেল স্পন্সর আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সহযোগী পৃষ্ঠপোষক সহজ রাইড। এছাড়াও পৃষ্ঠপোষকতা করছে বারকোড রেস্তোরা গ্রুপ ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

Reneta

এবারে উদ্যোক্তা উৎসবের মেলায় অংশ নেবে সিজিআইটি, এম এন্ড বি লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস, অ্যানেক্স লেদার, খাস ফুড, মাই রাফ স্টোরিস – আওয়ার লাভ ফর গ্রিন, সাবাব লেদার, কড়ি.কম, ডিজিটাল ডিস্ট্রিবিউশন (বিডি) লি., রেনে’ বাংলাদেশ, নকশী বাংলা, আমিরাহ, এন. বি. মোটর ওয়ার্কস, ফাইরুজ ফ্যাশন, সস্তিকা ফ্যাশন, এসএসএল কমার্স সহ অনেকেই।

আয়োজন সবার জন্য উন্মুক্ত। তবে, আগ্রহীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনকারীদের উৎসবে দুইদিনের জন্য বিশেস ডিসকাউন্ট দেবে সহজ রাইড। আয়োজনের বিস্তারিত জানা যাবে – http://uddoktautsob.com.

আয়োজনের ফেসবুক ইভেন্ট –https://www.facebook.com/events/2328815177130831/

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরা চট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT