চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হেফাজতের নৈরাজ্য চট্টগ্রামে বরদাস্ত করা হবে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২১
চট্টগ্রাম, জনপদ, রাজনীতি
A A

উগ্রমৌলবাদী সংগঠন হেফাজত ইসলামের ডাকা হরতালে চট্টগ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা ও নৈরাজ্য ঠেকাতে কোতোয়ালী থানা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ-সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে মিছিলটি নগরীর ডি.সি হিল সম্মুখ সড়ক হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর তিনপুলের মাথায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মধ্যে দিয়ে শেষ হয়।

সভায় নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে হেফাজত নামের উগ্র জঙ্গীবাদী সংগঠনটি চট্টগ্রামের হাটহাজারী, পটিয়াসহ বিভিন্ন এলাকায় নৈরাজ্য চালিয়েছে। তারা সরকারি বিভিন্ন স্থাপনায় হামলাসহ আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গাতে হেফাজতের নেতারা থানা, ভূমি অফিসে হামলা চালানোর পাশাপাশি রেল লাইন উপড়ে ফেলেছে। আবার হরতালের নামে দেশকে জিম্মি করে অকার্যকর করার অপপ্রয়াশ চালাচ্ছে। চট্টগ্রাম থেকে স্পষ্টভাবে বলতে চাই চট্টগ্রামের পবিত্র মাটিতে জঙ্গীবাদী হেফাজতের নৈরাজ্য কোনভাবেই বরদাস্ত করা হবে না।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, উগ্র ধর্মান্তায় হেফাজত, জামাত-শিবির মিলে একাকার। তারা মূলতঃ ধর্মের ঢাল ব্যবহারকারী স্বাধীনতা বিরোধী শক্তি। স্বাধীনতার ৫০ বছর পরও মৌলবাদীদের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। তাই অচিরেই তাদের স্বমূলে উৎপাঠন করতে হবে। চট্টগ্রামের মাটিতে হরতালের নামে সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে সাধারণ জনগণের সাথে নিয়ে তাদেরকে কঠিন জবাব দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ.কে.এম আজগর আলী, প্রশান্ত চৌধুরী যীশু, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, এম. কুতুব উদ্দিন, স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, পংকজ রায়, তসলিম উদ্দিন, ইকবাল আহমেদ ইমু, আমিন মো. সাইফুদ্দীন, সেলিম উদ্দিন জয়, মুন্না শাহা, মো. জাহেদ, হোসাইন আহমেদ রুবেল, মো. কামরুল হাসান, মকবুল হোসেন, শেখ তৈহিদুল ইসলাম আরদিন, সাঈদ হাসান তুষার, মনির ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দিন মামুন, জোবাইদুল আলম আশিক, শাহরিয়ার নিলয় চৌধুরী, রুবেল হোসেন, শুভ ঘোষ, জাহিদ হাসান সাইমুন, আবদুল্লাহ আল সাইমুন, ইমরান হোসেন সাজেন, এম.ইউ সোহেল, মনির উদ্দিন মনির, নুরুদ্দিন রাকিব, আবসার উদ্দিন রতন, নিয়াজ উদ্দিন তামিম, জাবেদ আলম আলিফ, ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, শাফায়েত হোসেন রাজু, মোস্তফা তারেক, নাজিম উদ্দিন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরা চট্টগ্রামহরতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT