চট্টগ্রাম

চট্টগ্রামে আগুনে গৃহবধূর মৃত্যু, দগ্ধ ৮

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্মুখী দৃশ্য, বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের আকবর শাহ এলাকার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৯ সদস্য দগ্ধ হওয়ার পর তাদের মধ্যে গৃহবধূ পিয়ারী বেগমের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।

দগ্ধদের মধ্যে মিজানুর রহমানের শরীরের ৩৬ শতাংশের বেশি পুড়ে গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়:আগুনে চট্টগ্রাম বৈদ্যুতিক শর্ট সার্কিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…