চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের জয়রথ থামাল ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করার হাতছানি ছিল গাজী গ্রুপ চট্টগ্রামের সামনে। সেটি হতে দেয়নি বেক্সিমকো ঢাকা। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রামের জয়রথ থামিয়েছে মুশফিকুর রহিমের দল।

রোববার মিরপুরে চট্টগ্রামকে ৭ রানে হারিয়েছে ঢাকা। টুর্নামেন্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। প্রথম তিন ম্যাচ হারলেও শেষ তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে।

ঢাকা-১৪৫/৪ (২০ ওভার), চট্টগ্রাম-১৩৮/৯ (২০ ওভার)

Banglabid

ঢাকার দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম প্রথম ওভারেই সৌম্য সরকারের (০) উইকেট হারায়। টুর্নামেন্টজুড়ে দারুণ ব্যাটিং করা লিটন দাস রান পেয়েছেন ফের। খেলেন ৪৭ রানের ইনিংস। তার আউটের পরই ম্যাচে ফেরে ঢাকা।

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয় ২৬ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ২১ রান।

ঢাকার পেসার মুক্তার আলি নেন তিন উইকেট। রুবেল হোসেন ও রবিউল ইসলাম রবি নেন দুটি করে উইকেট। বাঁহাতি পেসার শফিকুল ইসলাম নিয়েছেন একটি উইকেট।

Reneta

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রানের মাঝারি পুঁজি পায় ঢাকা। ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক মুশফিক। তার ৫০ বলের ইনিংসে ছিল সাত চার ও তিন ছয়ের মার।

আগের ম্যাচে ফিফটি পাওয়া ইয়াসির আলি রাব্বি করেন ৩৪ রান।

মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামঢাকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT