চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোর অন্ধকারে আলোর ঝিলিক

বিল্লাল বিন কাশেমবিল্লাল বিন কাশেম
১২:০৬ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
মতামত
A A
করোনাভাইরাস

এক.
বেঁচে থাকার অন্য নাম জীবন। আর সেই জীবন রক্ষা করাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাসের কারণে। জীবন আর মৃত্যু এখন খুব কাছাকাছি- সেটা অবলোকন করছে বিশ্ববাসী। গণমাধ্যমে চোখ রাখলেই মৃত্যুর খবর। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, অনলাইন, ই-পেপারে মৃত্যুর সংখ্যা বাড়ছে আর বাড়ছে। মৃত্যুর এ মিছিল কবে থামবে কেউ জানে না।

কঠিন এ সময়ে ফ্রন্টলাইনে বীর যোদ্ধার জীবন বেছে নিয়েছেন চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, জরুরি সেবাকর্মী, নিরাপত্তা কর্মীসহ আরো অনেক পেশার মানুষ। দেশে দেশে চলছে লকডাউন। জীবন বাজি রেখে এর মধ্যেই জরুরি পরিষেবা দিয়ে যাচ্ছেন ওইসব পেশার মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পরিষেবা দিতে যেয়ে আত্মাহুতি দিয়েছেন অনেকে। অনেক স্বেচ্ছাসেবকও বেছে নিয়েছেন জীবনের এই পরিণতি। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন তৈরি পর্যন্ত লকডাউন রাখতে হবে। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে এখনো পর্যন্ত কোনো কুলকিনারা খুঁজে পাননি বিজ্ঞানী ও গবেষকরা। বিশ্বের বিভিন্ন দেশ প্রাণঘাতী ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কারে লড়ে যাচ্ছে।

এই অবস্থায় ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত রোগটির প্রাদুর্ভাব রোধে লকডাউন ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়া উচিত হবে না বলে জানিয়ে দিয়েছেন গবেষকরা। চিকিৎসাবিষয়ক বিখ্যাত জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণাপত্রে গবেষকরা এমন অভিমতই ব্যক্ত করেছেন বলে খবর দিয়েছে সিএনএন।

করোনাভাইরাস

ল্যানসেটে প্রকাশিত গবেষণাপত্রের সহ গবেষক হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ টি য়ু বলেছেন, লকডাউনের মতো কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা করোনার সংক্রমণ নিম্নপর্যায়ে নিয়ে এসেছে। তবে ভাইরাসটির বিরুদ্ধে ভ্যাকসিনের মতো শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে না পারলে সেটি আবারও ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যায়। লকডাউন তুলে নিলে ব্যবসাবাণিজ্য চালু হবে, কল-কারখানা খুলবে, স্কুল-কলেজগুলো চালু হবে।

Reneta

এভাবে মানুষের মেলামেশা বাড়বে, সামাজিক যোগাযোগ বাড়বে, তাতে ফের ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়বে বলেও গবেষক জানান। জোসেফ টি য়ু বলেন ‘পুরো বিশ্বে এখনই ভাইরাসটির সংক্রমণ বন্ধ হয়নি। তাতে অন্য কোনো দেশ থেকে ফের চীনেই এ রোগ ফিরে আসার আশঙ্কা রয়েছে। বিভিন্ন দেশ যদি বিধিনিষেধ তুলে নেওয়ার ক্ষেত্রে ধীরে নীতি না মানে তড়িঘড়ি লকডাউন তুলে নেয় এবং জোরালোভাবে করোনার সংক্রমণ তদারকি না করে তবে এ ভাইরাস ফের ছড়িয়ে পড়বে।

তাই করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ব্যবসা-বাণিজ্য ধীরে ধীরে চালু করাই উপযুক্ত কৌশল বলে জানিয়ে দিয়েছেন গবেষণা সহকারী।

দুই.
বৃটেনের রাজপরিবার থেকে শুরু করে বিশ্ব নেতা, ধনী-গরীব, আমির-ফকির কাউকেই ছাড় দিচ্ছে না করোনাভাইরাস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনাভাইরাসের বিরুদ্ধে লড়েছেন। জাতীয় জরুরি অবস্থার মধ্যে একজন প্রধানমন্ত্রীর এভাবে আইসিইউতে স্থানান্তর হওয়ার ঘটনা নজিরবিহীন। কানাডার প্রধানমন্ত্রীও কোরেন্টাইন কাটিয়ে এখন কাজে ফিরেছেন।

পৃথিবীর অনেক দরিদ্র দেশে এখনো এ ভাইরাসটির প্রকোপ দেখা যায়নি। তবে বিষয়টি নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি। পৃথিবীর দুইশটিরও বেশি দেশে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলো যেখানে এ সংকট মোকেলায় হিমশিম খাচ্ছে সেখানে পিছিয়ে পড়া হতো দরিদ্র দেশগুলোতে এ ভাইরাস মোকাবলা কি ভাবে করবে এটিই এখন চিন্তার উদ্রেক করছে! চলতি সময়ে ভাইরাসটির কারণে থমকে গেছে পুরো পৃথিবী। বদলে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবন প্রবাহ।

২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে ভয়ংকর করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত করেছিলো চীনের উহান শহর। দীর্ঘদিন লকডাউনে জনজীবন বিপর্যস্ত হয়। উহানকে পুরো চীনের অন্যান্য শহর থেকে বিচ্ছিন্ন করা হয়। কঠোর নিয়মানুবর্তিতার কারণে ৩ মাস ৮ দিন পর করোনার উৎপত্তিস্থল উহান উৎসব নগরীতে পরিণত হয়েছে। সবকিছুই উন্মুক্ত করে দেয়া হয়েছে। করোনা জয়ের সফলতায় পুরো উহান শহরকে আলোকসজ্জায় ভরে ফেলা হয়েছে।

করোনাভাইরাসভাগ্যের কি নির্মম পরিহাস, সারাবিশ্বে করোনা ছড়িয়ে দিয়ে উহানবাসী উৎসব করছেন। একে অপরকে জড়িয়ে ধরছেন। আর সারা বিশ্ব লড়ছে করোনার ভাইরাসের বিরুদ্ধে। করোনা জয় করে এখন সারা বিশ্বে করোনার কীট বাণিজ্য করছে চীন। অর্থনীতির দ্বিতীয় শক্তিশালী চায়নার সামনে প্রথম হওয়ার হাতছানি। স্বমহিমায় দাঁড়িয়ে বিশ্বকে কাবু করে ছেড়েছে উহানে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বায়োলজিক্যাল ল্যাব। সন্দেহ করা হয়, ওই ল্যাব থেকেই করোনা ভাইরাস লোকালয়ে চলে আসে।

তিন.
গত কয়দিন আগে চীন করোনাভাইরাসে মৃত্যুহীন একটি দিন পার করেছে। দুই মাসের বেশি সময় ধরে ঘরে বন্দিদশায় ছিল চীনের উহানের মানুষ। গত বুধবার তাদের বন্দী জীবনের অবসান হয়েছে। কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লকডাউন তুলে নিয়েছে। উহানের জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। গত ২৩ জানুয়ারি এ শহর লকডাউন করা হয়। চীনের সরকারি তথ্য অনুযায়ী, এ শহরের ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়। সেখানে মৃত্যুবরণ করেছে আড়াই হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা যাওয়া মানুষের ৮০ শতাংশই উহানের। চীন এর উহান যেমন আবার মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের অন্যান্য দেশও করোনা মুক্ত হতে পারবে এ আত্মবিশ্বাস সবার আছে।

স্বাভাবিক জীবনে ফেরার জন্য এখন পর্যন্ত বিশ্বব্যাপী কোন একটি কর্ম পন্থা বা ঐকমত্যের ভিত্তিতে কোনো কৌশল এখনো নির্ধারণ করা হয়নি সত্য। তবে দেশে দেশে লকডাউন চালিয়ে আশার আলো তৈরি করছেন চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকগণ। জাপানে করোনার ঔষুধ ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে কাজ শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাও সাফল্যের কাছাকাছি বলেও শোনা যাচ্ছে। করোনার উৎপত্তি যে চীনে সেখানেও করোনা মুক্ত ঘোষণা দিয়ে লকডাউন খুলে দিয়েছে। সেই চীনই এখন আশার আলো দেখাচ্ছে।

জাপানে যাদের বয়স কম তাদের জন্য আভিগান প্রয়োগে রোগী ৭ দিনে সুস্থ হয়ে যায় এবং পিসিআর ফলাফল নেগেটিভ আসছে। এটা জাপানের ১শ’ ২০ জন রোগীর উপর প্রয়োগের ফলাফল। যারা মধ্যময়সী তাদের জন্য আভিগান এবং ওরভেসকো দুটোর মিলিত ফলাফল ৯ দিনে সুস্থ। তবে আভিগান প্রেগন্যান্ট মহিলাদের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। অবশ্য চীন আভিগান নিয়ে পজিটিভ ফলাফল আগেই ঘোষণা করেছে। জাপান’সহ বর্তমান আরও ২০ টি দেশে আভিগান এর ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছেন। আশার কথা খুব শিগগিরই আভিগান এর বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। বাংলাদেশেও ইতিমধ্যেই আভিগান তৈরির জন্য প্রস্তুত।

চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই জনসাধারণের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শারাহ গিল্ডবার্ট।

আশা জাগানিয়া এসব খবর দেখে মনে হচ্ছে আলো আসবেই। সূর্য উঠবেই! ততদিন পর্যন্ত না হয় ঘরে লকডাউন এ থেকে নিজেকে, পরিবারকে, সমাজকে, দেশকে ও বিশ্বকে রক্ষা করতে হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT