চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে তৈরি কাপড়ের মাস্ক স্বাস্থ্যসম্মত: স্বাস্থ্য অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৩, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

মাস্ক ব্যবহার করলে করোনাভাইরাসসহ অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। ঘরে তৈরি কাপড়ের মাস্ক বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যসম্মত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মাস্ক ব্যবহারের অর্থনৈতিক সুবিধার চিত্র তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক বলেছেন যে, একজন মাস্ক ব্যবহার করলে তার অর্থনৈতিক উপকার হয় ৩ হাজার থেকে ৬ হাজার ইউএস ডলার। কারণ মাস্ক ব্যবহার করলেই রোগ প্রতিরোধ করা যায়। রোগ প্রতিরোধের ফলে আক্রান্ত না হওয়ায় এতগুলো অর্থ সাশ্রয় করা যায়।’

তিনি বলেন, ‘ঘরে তৈরি কাপড়ের মাস্ক বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যসম্মত। ঘরে তৈরি মাস্ক আমরা ব্যবহার করতে পারি। ঘরের পুরনো কাপড় দিয়েও তিন স্তর বিশিষ্ট মাস্ক তৈরি করে পরা যায়। এক্ষেত্রে বলা যায়, এক টাকা মাস্কের পেছনে খরচ করলে আমরা ১ হাজার টাকার উপকার পাবো। কারণ এই মাস্ক ব্যবহার করে আমি আমার রোগ প্রতিরোধ করতে পারবো।’

ডা. নাসিমা আরও বলেন, ‘এখনও দেখা যাচ্ছে, অনেক মানুষের চায়ের দোকানে, যেকোনো আড্ডায় অনেকেই মাস্ক পরিধান করছেন না। করোনার বিরুদ্ধে যুদ্ধে মাস্ক একটি প্রধান অস্ত্র। আমরা কখনোই এটিকে অবহেলা করতে পারি না। এটি একটি প্রধানতম নিয়ামক এই সংক্রমণকে প্রতিরোধ করার। তার সাথে জনসমাবেশ এড়িয়ে চলা, ৬ ফুট দূরত্ব বজায় রাখা, তা না পারলে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে এখন পর্যন্ত মোট করোনাক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭৪৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫৯০ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসমাস্ক ব্যবহারস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT