স্পোর্টস

ঘরের মাঠে ম্যানসিটির হার

ঘরের মাঠে ম্যানসিটির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে তাদের নিজেদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে টটেনহাম।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে টটেনহামকে এগিয়ে নেন হ্যারি কেইন।

৭৪ মিনিটের সময় ম্যান সিটিকে সমতায় ফেরায় কেলাসি ইয়েনাচো। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সমতা। ৮৩ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ২-১ এ ম্যাচ জেতে টটেনহাম।

এই জয়ে টটেনহাম ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের সুবাদে লিগের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

বিষয়:টটেনহাম ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…