আন্তর্জাতিক

গ্র্যান্ড মসজিদে নামাজ আদায়ে অনুমতি লাগবে না

মসজিদে নামাজের জন্য মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে নামাজের জন্য মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে আসছেন, স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এখন থেকে মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ার জন্য পূর্বঅনুমতি বা অ্যাপয়েন্টমেন্ট নেয়ার প্রয়োজন নেই বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ্ব ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

দেশটির সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট জানায়, নতুন সিদ্ধান্তের ফলে মুসল্লিরা দুই পবিত্র মসজিদে নামাজ পড়তে পারবেন এবং কোনো অনুমতি ছাড়াই হযরত মুহাম্মদ (সা.)- এর কবর জিয়ারত করতে পারবেন।

শনিবার মন্ত্রণালয় ঘোষণায় আরও বলা হয়, ওমরাহ পালন ও আল-রাওদাহ শরিফায় প্রার্থনার জন্যও অনুমতির প্রয়োজন হবে না।

তবে তাওয়াক্কলনা আবেদনপত্রে নিরাপদ স্বাস্থ্যের অবস্থা দেখিয়ে দুটি পবিত্র মসজিদে প্রবেশ ও প্রার্থনা করতে হবে।

বিষয়:ওমরাহ সৌদি আরব হজ্ব ও ওমরাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…