চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যানকে নিয়ে বার্সার পালে নতুন হাওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমে বেশকয়েকবার চেষ্টা করার পর অ্যান্থনিও  গ্রিজম্যানের আশা প্রায় ছেড়েই দিয়েছিল বার্সেলোনা। তবে স্প্যানিশ জায়ান্টদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ফরাসি পত্রিকা লে’কিপ। পত্রিকাটির প্রতিবেদন, অ্যাটলেটিকো মাদ্রিদে সুখে নেই ফরাসি ফরোয়ার্ড। সামনের মৌসুমেই করতে পারেন দলবদল। তার এই ‘অশান্তির’ সুযোগ নিতে পারে কাতালানরা।

তো কী কারণে অসুখী গ্রিজম্যান? এর কারণ খুঁজতে গিয়ে লে’কিপের জানাচ্ছে,অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারাই গ্রিজম্যানের হতাশার মূল কারণ। দেশ ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতলেও ক্লাবের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগটা এখনো ছোঁয়া হয়নি ফরাসি ফরোয়ার্ডের। দুবার ফাইনালে উঠেছেন ঠিকই কিন্তু প্রতিবারই স্বপ্ন ভেঙেছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হেরে।

গ্রিজম্যান আরও বেশি অসন্তুষ্ট এবারের চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্সের কারণে। নিজ মাঠে ২-০ গোলে জেতার পরও দ্বিতীয় লেগে জুভেন্টাসের কাছে ৩ গোলের ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালেই ওঠা হয়নি অ্যাটলেটিকোর। ফলে দিন যত বাড়ছে বারবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ছোঁয়ার স্বপ্ন তত দূরে সরে যেতে থাকায় গ্রিজম্যান এবার নিজেই সোচ্চার হয়েছেন মাদ্রিদ ছাড়ার ব্যাপারে।

লে’কিপে জানাচ্ছে, লিগ প্রতিদ্বন্দ্বী বার্সার দেয়া প্রস্তাব এবার নিজেই সতর্কতার সঙ্গে নজরে রেখেছেন ২৭ বছর বয়সী গ্রিজম্যান। আর বার্সার জন্য সুখবর হচ্ছে আগামী জুন পেরোলেই গ্রিজম্যানের দামটাও নাগালে চলে আসবে তাদের। অ্যাটলেটিকো তাদের ফরাসি ফরোয়ার্ডের বর্তমান বাই-আউট ক্লজের দাম দিয়ে রেখেছে ২০০ মিলিয়ন ইউরো। জুন পেরোলে সেই দামটা নেমে যাবে ১২০ মিলিয়নে!

একই সঙ্গে শোনা যাচ্ছে, বার্সা ছাড়তে পারেন ফিলিপে কৌতিনহো। স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, সামান্য লাভ পেলেই ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দেবে মেসি-সুয়ারেজের দল। কৌতিনহো যদি আসলেই ন্যু ক্যাম্প ছেড়ে যান, তাহলে গ্রিজম্যানের জন্য বার্সার রাস্তা আরও চওড়াই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্থনিও গ্রিজম্যানবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT