বাংলাদেশ

গ্রাম এবং উপজেলা ভিত্তিক কলকারখানা গড়ে তুলতে হবে: এরশাদ

গ্রাম এবং উপজেলা ভিত্তিক কলকারখানা গড়ে তুলতে হবে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গ্রাম এবং উপজেলা ভিত্তিক কলকারখানা গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে মহান ‘মে দিবস’ উপলক্ষে আলোচনায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সবচেয়ে বড় ভমিকা রাখছে শ্রমিকরা অথচ তারাই অবহেলিত। এই মেহনতি মানুষের হাত ধরে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে আরো বক্তৃতা করেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু, আবদুল মান্নান,এস এম ফয়সাল চিশতি, গোলাম কিবরিয়া টিপু, এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

বিষয়:শ্রমিক দিবস হুসেইন মুহম্মদ এরশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…