চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোনের নতুন সিরিজ ‘০১৩’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

গ্রামীণফোন মোবাইল অপারেটরের চলতি ‘০১৭’ সিরিজের ১০ কোটি নম্বর বিক্রির শেষ পর্যায়ে চলে আসায় নতুন নম্বর সিরিজ ‘০১৩’ বরাদ্দ দেয়া হয়েছে।

রোববার
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কমিশন বৈঠকে তা বরাদ্দ দেয়া
হয়।

নতুন এই নম্বর সিরিজ না পেলে অপারেটরটি কিছুদিন পর আর কোনো নতুন সিম বিক্রি
করতে পারত না। অপারেটরটি নতুন সিরিজের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে করা আবেদনে ‘০১২’ সিরিজের প্রতি আগ্রহ প্রকাশ করে।

বর্তমান নম্বর প্ল্যানিং অনুসারে একটি অপারেটর একটি সিরিজের সর্বোচ্চ ১০ কোটি নম্বর বিক্রি করতে পারবে।

গ্রামীণফোন তাদের এ সমস্যার কথা প্রথম জানিয়েছিল গত বছরের শুরুর দিকে। তখন নিয়ম ছিল একটি সিম টানা ২৪ মাস বন্ধ না থাকলে সেটি পুনরায় বিক্রি করা যাবে না।

অপারেটরটির নম্বর সংক্রান্ত এ সমস্যা সমাধানে গত বছরের শেষ দিকে বিটিআরসি ২৪ মাস কমিয়ে ১৫ মাস করে দিয়েছে। ফলে কোনো সিম ১৫ মাস বন্ধ থাকলে সেটি আবার বিটিআরসি’র অনুমোদন সাপেক্ষে বিক্রি করতে পারে তারা।

Reneta

এরপর এ উপায়ে অপারেটরটি বেশ কয়েক লাখ সিম বিক্রির সুযোগ পেলেও পুরোনো  নম্বরও ফুরিয়ে এসেছে। এ কারণে গ্রামীণফোন নতুন নম্বর সিরিজ চেয়ে আসছিল।

তবে কমিশন বলছিল, নতুন নম্বর সিরিজ দেওয়া ছাড়াও সমস্যার সমাধান করা সম্ভব। বর্তমান সিরিজের সঙ্গে একটি ডিজিট বাড়িয়ে দিয়েই নতুন সিম বিক্রি সম্ভব। সেক্ষেত্রে তাদের নম্বরের ডিজিট ১১ থেকে বেড়ে ১২ হয়ে যাবে।

এর আগেও গ্রামীণফোনের জন্য একটি একটি করে দু’বার দুটি ডিজিট বাড়ানো হয়েছিল। পরে সব অপারেটর ১১ ডিজিটে চলে এসেছে। সেক্ষেত্রে গ্রামীণফোন ১২ ডিজিটে গেলে সব অপারেটরকে তখন ১২ ডিজিটে চলে যেতে হবে।

তবে শেষ পর্যন্ত জিপিকে নতুন নম্বরের সিরিজই দিল বিটিআরসি।

বিটিআরসি’র নম্বর প্ল্যানিং অনুসারে বর্তমানে সিটিসেল ব্যবহার করছে ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, গ্রামীণফোন ০১৭, রবি ০১৮ এবং বাংলালিংক ব্যবহার করছে ০১৯।

এর বাইরে ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ খালি রয়েছে। আর এখান থেকেই ০১৩ সিরিজটি দেয়া হলো জিপিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জুলাই ৪, ২০২৬

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT