চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালারি ভরা দর্শক এখন শুধুই স্মৃতি

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৪:২৮ অপরাহ্ণ ১০, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ক্রীড়া বিনোদনের প্রধান কেন্দ্র ছিল ঢাকা স্টেডিয়ামসহ পল্টন ময়দানের বিশাল এলাকা। ঢাকার ফুটবল, ক্রিকেট লিগ নিয়ে স্টেডিয়ামের উন্মাদনা ছড়িয়ে পড়তো ৫৬ হাজার বর্গমাইল জুড়ে। আবাহনী-মোহামেডান মধুর প্রতিদ্বন্দ্বীতা নিয়ে বিভক্ত হয়ে পড়তো পুরো দেশ।

আর বর্তমান সময়ে বাংলাদেশের ক্লাবভিত্তিক ক্রীড়া চর্চা পার করছে কঠিন সময়। গ্যালারি উপচে ভরা দর্শক এখন শুধুই স্মৃতি। আবাহনী-মোহামেডানের মতো বড় ম্যাচ থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। ক্লাবভিত্তিক প্রতিদ্বন্দ্বীতা কেন রং হারিয়েছে, কেন দর্শকের আকাল?

ঢাকার মাঠের সোনালী দিনের স্মৃতির সেই ঝাঁপি খুললেন দেশ বিখ্যাত আলোকচিত্রী খন্দকার তারেক। এখনো মাঠে যান, ফেরেন এক বুক হতাশা নিয়ে। সালাউদ্দিন-সালাম মুর্শেদিরা যেভাবে খেলতেন, সেই ধরনের পাস দিয়ে খেলা এখন আর হয় না বলে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন স্বনামধন্য এ আলোকচিত্রী।

এখন ফুটবল ম্যাচ মানেই শূন্য গ্যালারি। সাবেক তারকাদের অভিযোগের আঙুল সাংগঠনিক দুর্বলতা আর পারফরম্যান্সের অধোগতির দিকে। সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের অভিযোগ, খেলা দেখে মনের খোরাক না মেটায় ঘরোয়া ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। হারানো সোনালী দিনের মত ক্যারিশমাটিক ফুটবলারের অভাবও বোধ করছেন আসলাম। এই সোনালী যুগ আর কোনদিন ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দিহান আরেক সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

সময়ের সাথে তাল মেলাতে না পারার জন্য বাফুফে’র ব্যর্থতাকেও দায়ী করেছেন সৈয়দ রুম্মান বিন ওয়ালি। আবাহনী-মোহামেডানের মত বড় ক্লাবের অবহেলার কারণে ফুটবলের অবক্ষয় বলে মনে করেন এ তারকা সাবেক ফুটবলার।

কারণ আছে আরো অনেক। দর্শকের রুচি ও জীবনযাত্রায় পরিবর্তন, পেশাগত ব্যস্ততা এবং আকাশ সংস্কৃতির প্রভাবের কথা বলেছেন সাবেক তারকারা। বাফুফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের মতে আকাশ সংস্কৃতির কারণে দেশিয় খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাংলাদেশের দর্শকরা। আর সমাজ ও ব্যক্তিগত নানা পারিপার্শ্বিক চাপে পড়ে খেলোয়াড়ের পরিমাণ কমছে বলে দাবি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের।

Reneta

ক্রীড়াবিদ ও সংগঠকরা বলছেন, ঢাকার বাইরের জনপদে মাঠের ফুটবল এখনো উন্মাদনা জাগায়। তাই যেতে হবে সেসব জায়গায় যেখানে গ্যালারিতে ওঠে দর্শক জোয়ার।

ভিডিও রিপোর্ট-

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT