চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ স্বপ্নের সমাধি ও সোহেলনামা

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৯:৫৭ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্ষণিকের ভুল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই ভুলে সাফ স্বপ্নের সমাধি হয়ে গেল। যার জন্য দায়ী করা হচ্ছে বাংলাদেশের গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে তুলনা করা হচ্ছে লোরিস কারিউসের সঙ্গে।

২৭ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের বিপক্ষে অদ্ভুত ভুল করে আলোচনায় আসেন কারিউস। ৫১ এবং ৮৩ মিনিটের সময় তার কারণে দুটি গোল হজম করে লিভারপুল। পরে জানা যায় ওইদিন রামোসের সঙ্গে ধাক্কা লাগার পর লোরিউসের কিছুটা সমস্যা দেখা দেয়। পরে যেটি মানসিক সমস্যায় রূপ নেয়!

কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে বাংলাদেশের ০-২ গোলে হেরে যাওয়া ম্যাচে সোহেল কোথাও আঘাত পাননি। তবু কেন অমন ভুল করলেন?

Banglabid

৩৩ মিনিটে ডি-বক্সের বাইরে ৩০ গজ দূরে ফ্রি-কিক পায় নেপাল। স্পটকিক থেকে স্বাগতিক বার বরাবর শট নেন বিমল ঘাটরি মাগার। জায়গায় দাঁড়িয়ে নেপালি জার্সি নাম্বার ১০’র নেয়া শট সোহেল তালগোল পাকিয়ে পাঞ্চ কিংবা গ্রিপ করতে ব্যর্থ হন। অথচ শটে বেশি গতি ছিল না। সেটিই কিনা চলে যায় জালে!

সোহেল এমনিতে ম্যাচে কঠিন সব সেভ করতে ওস্তাদ। উচ্চতা দারুণ। সে কারণেই মূলত কোচদের সমর্থন পেয়ে যান। কিন্তু তার যত দোষ ওই ‘ক্ষণিকের ভুল’। সাফ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষেও তার ভুলে গোল হজম করে বাংলাদেশ।

Reneta

সোহেলকে বুঝতে হলে ২০১৫ সালে ফিরে যেতে হবে। ওই বছর বারের নিচে দারুণ সময় কাটান। তকে তুলনা করা হচ্ছিল বাংলাদেশের সর্বকালের সেরা গোলরক্ষকদের সঙ্গে। বঙ্গবন্ধু গোল্ডকাপে দারুণ সব সেভ করে বাংলাদেশকে ফাইনালে নিয়ে আসেন। গোটা ম্যাচ ভালো খেলে ক্ষণিকের বিভ্রান্তিতে পড়ে কর্নার থেকে গোল হজম করেন।

ওই ম্যাচে হারার পরদিন ড্রেসিংরুমে থাকা এক খেলোয়াড়ের সঙ্গে কথা হয়েছিল এই প্রতিবেদকের। নাম প্রকাশে অনিচ্ছুক সেই খেলোয়াড় সাফের এই দলেও ছিলেন। এদিন বদলি হিসেবে মাঠে নামেন। তিনি সেদিন বলেন, ‘ম্যাচ শেষে অন্য সবার মতো সোহেলও মর্মাহত ছিল। ড্রেসিংরুমে যেয়ে সোহেল বলছিল, ওই কর্নারটি ওভাবে বেঁকে আসবে তা ও ভাবতে পারেনি। কর্নার সাধারণত সরাসরি আসে। কিন্তু ওই শটটি ডি-বক্সের ভেতর একটু ঘুরে আসে। তাই পোস্ট ছেড়ে বেরোতে ওর ২ থেকে ৩ সেকেন্ড দেরি হয়ে যায়!’

সোহেল আজ কী ভেবেছেন তা কে জানে। এদিন তার অমন ভুলের কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ে। পরে শেষদিকে আরেকটি গোল হয়ে যায়।

এই সব ঘটনা একজন গোলরক্ষকের ক্যারিয়ার শেষ করে দেয়ার জন্য যথেষ্ট। কারিউস চ্যাম্পিয়ন্স লিগের সেই ঘটনার পর এখনো মানসিকভাবে শতভাগ সুস্থ হতে পারেননি। সোহেলের ক্ষেত্রে তেমনটি হবে না বলেই আশা রাখতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ফুটবললিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিশরে ৭৫ মুসলিম ব্রাদারহুড নেতার মৃত্যুদণ্ড

পরবর্তী

স্বাধীনতার ইতিহাসে আরেক প্রামাণ্য দলিল

পরবর্তী

স্বাধীনতার ইতিহাসে আরেক প্রামাণ্য দলিল

‘ভারত’-এর জন্য সালমানের কাছে প্রিয়াঙ্কার হাজার ফোন!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT