চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেদের প্রত্যাবর্তন, মেয়েদের হাসি-কান্নার গল্প

নাজিম আল শমষের নাজিম আল শমষের
১:৪৫ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অন্ধকারের ঘনঘটা নেমে আসা বাংলাদেশ ফুটবলে আশারপ্রদীপ হয়ে জ্বলছে মেয়েদের বয়সভিত্তিক দল। লাল-সবুজের মেয়েরা সাফল্য যাত্রার ধারাবাহিকতা ধরে রেখেছে শেষ হতে যাওয়া বছরে, ছিল উত্থান-পতনও; সঙ্গে ছেলেদের দল প্রত্যয়ী প্রত্যাবর্তনে জানান দিয়েছে, দেশের ফুটবল এগিয়ে নিতে তারাও ঘাম ঝরাতে কার্পণ্য করছে না!

আশা-প্রত্যয়ের এমন সেতুবন্ধনে একরাত পরেই আসছে নতুন বছরটা হয়ত আরও সাফল্যের পথ দেখাবে, নব আশার সম্ভাবনার গান শোনাবে। তার আগে দেখে নেয়া যাক কেমন ছিল ২০১৮ সালে বাংলাদেশ ফুটবলের চালচিত্র।

আন্তর্জাতিক উঠানে বাংলাদেশের ফেরা: লাওসকে ধন্যবাদটা দিতেই হয়! দেড় বছরের নির্বাসন কাটিয়ে এশিয়ান এই দলটির বিপক্ষেই প্রীতি ম্যাচ দিয়ে এবছর আন্তর্জাতিক ফুটবলে ফেরে বাংলাদেশ। শুরুটাও ছিল দারুণ। ২ গোলে পিছিয়ে থেকেও লাওসের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে ফেরে জাতীয় ফুটবল দল।

মেয়েদের হংকং জয়: ২০১৮ সালে বাংলাদেশের ফুটবলকে প্রথম শিরোপা এনে দিয়েছে অনূর্ধ্ব-১৫ মেয়েরা। হংকংয়ে চার জাতির জকি সিজিআই যুব ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের কিশোরীরা। শিরোপার পথে মালয়েশিয়াকে ১০-১ গোলে, ইরানকে ৮-০ ও হংকংকে ৬-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের মেয়েরা।

সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপা হাতছাড়া: আসরের চ্যাম্পিয়ন ও হট-ফেভারিট হয়েই ভুটানে শিরোপা উদ্ধার করতে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মেয়েদের ফুটবল দল। পাকিস্তান, নেপাল ও ভুটানের বিপক্ষে হেসেখেলে জয়ী হয়ে ফাইনালে ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয় কিশোরীদের।

এএফসি-১৬ দ্বিতীয় পর্বের টিকিট পাওয়া: সাফের ব্যর্থতা ভুলে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের টিকিট পেতে কোমর বেঁধে নেমে পড়েছিল বাংলার বাঘিনীরা। তার ফলাফল মিলেছে হাতেনাতেই। লেবানন, আরব আমিরাত এবং ভিয়েতনামের মেয়েদের হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের দ্বিতীয়পর্বের টিকিট কাটে লাল-সবুজের কিশোরীরা।

১৫’র কষ্ট ভুলিয়ে দেয় সাফ-১৮: কয়েক মাস আগেই ভুটানে ফাইনালে হারের জ্বালা জ্বালিয়ে যাচ্ছিল মেয়েদের। সেই হারের যন্ত্রণা ভুলতে দুয়ারে হাজির সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ। প্রতিপক্ষকে টুর্নামেন্টে একেবারে উড়িয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা। নেপাল, পাকিস্তানকে গ্রুপপর্বে নাকানিচুবানি খাওয়ানোর পর স্বাগতিক ভুটানের জালে ৫ গোল জড়িয়ে মেলে ফাইনালের টিকিট। গ্রুপের প্রতিপক্ষ নেপালকে আরেকবার হারিয়ে প্রথমবারের মতো সাফের সেরা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল।

এশিয়া কাপে বাংলাদেশের ইতিহাস: অ্যান্ড্রু অর্ড চলে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের হাল ধরেন তারই স্বদেশি জেমি ডে। প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়েন এ ব্রিটিশ কোচ। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে তোলেন এশিয়া কাপের নকআউট পর্বে। উজবেকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর শক্তিশালী কাতারকে ১-০তে হারিয়ে দ্বিতীয় পর্বের টিকিট কাটে লাল-সবুজের তরুণরা।

উল্টোচিত্র মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলে: এএফসি-১৬ নারী দল দ্বিতীয়পর্বে গেলেও প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে অনূর্ধ্ব-১৯ দল। কঠিন দুই প্রতিপক্ষ সাউথ কোরিয়া ও চাইনিজ তাইপের কাছে হেরে উজবেকিস্তানের বিপক্ষে জিতেও পরের রাউন্ডে ওঠা হয়নি অনূর্ধ্ব-১৯ কিশোরীদের।

ঘরের মাঠে সাফ আয়োজন: নির্বাসন থেকে ফিরে এটাই ছিল বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেটিও ঘরের মাঠে। উত্তেজনার পারদটা তাই ক্রমেই চড়ছিল। ভুটান ও পাকিস্তানকে হারিয়ে ঠিক পথেই ছিল জেমি ডের দল। কিন্তু তৃতীয় ম্যাচে ঘটে বিপত্তি। নেপালের বিপক্ষে ২-০ গোলের হেরে উল্টে যায় হিসাব-নিকাশ। সেমিতে যাওয়ার বদলে গ্রুপপর্বেই বাদ পড়ে স্বাগতিকরা। অন্যগ্রুপে কোনো ম্যাচ না জিতে পরের রাউন্ডে যাওয়া মালদ্বীপ পাশার দান উল্টে হয়ে যায় আসরের চ্যাম্পিয়ন।

সফল বঙ্গবন্ধু গোল্ডকাপ: সাফের পর বাংলাদেশের দুয়ারে হাজির হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। শিরোপা না জিতলেও এই আসরে উন্নতি চোখে পড়েছে লাল-সবুজদের। সিলেটে প্রথম ম্যাচে লাওসকে ২-০ গোলে হারিয়ে সেমির পথও পরিষ্কার হয় জেমি ডের দলের। কিন্তু শেষচারে ফিলিপিন্সের কাছে ১-০ গোলের হারে এ আসর থেকেও খালি হাতে ফিরতে হয়।

বড়দের কষ্ট ভোলায় ছোটরা: বড়রা সাফে ব্যর্থ হলেও ছোটরা ঠিকই করেছে বাজিমাত। নেপালে আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে মালদ্বীপকে ৯-০ ও স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে কিশোররা। সেখানে ভারতের কিশোরদের বিপক্ষে টাইব্রেকে ৪-৩ গোলের জয়ে নিশ্চিত হয় ফাইনাল। শিরোপার মঞ্চে পাকিস্তানের বিপক্ষে ৫-৪ গোলের টাইব্রেকে জিতে ট্রফি ওঠে বাংলাদেশের কিশোরদের হাতে।

ঝলমলে ঘরোয়া লিগ: আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রত্যাবর্তনের ঢেউটা যেন এসে লেগেছে ঘরোয়া ফুটবলেও! আধিক্য কমিয়ে উন্নত মানের বিদেশি খেলোয়াড়দের দিকে ঝুঁকেছে ক্লাবগুলো। প্রথমবারের মতো শীর্ষ লিগে খেলতে এসে দুহাত ভরে টাকা ঢেলেছে নবাগত বসুন্ধরা কিংস। ক্লাবটির হাত ধরেই বাংলাদেশে খেলতে এসেছেন কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস। একই ক্লাবে খেলছেন ব্রাজিলিয়ান মার্কোস ভিনিসিয়াসও। প্রথমবারের মতো এশিয়ান কোটা যুক্ত হওয়ায় বাংলাদেশে এসে খেলছেন জাপান, উজবেকিস্তানের ফুটবলাররাও। ঘরোয়া মৌসুমে বছরের শেষ ট্রফি স্বাধীনতা কাপ জিতে বসুন্ধরা এনেছে সাফল্যও।

ট্যাগ: ফিরে দেখা ২০১৮বাংলাদেশের ফুটবলস্পোর্টস বিশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি নয়: ওবায়দুল কাদের

পরবর্তী

পরাজিত প্রার্থীর বাসায় গিয়েও দেখা পেলেন না আওয়ামী লীগ প্রার্থী

পরবর্তী

পরাজিত প্রার্থীর বাসায় গিয়েও দেখা পেলেন না আওয়ামী লীগ প্রার্থী

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে: আন্তর্জাতিক পর্যবেক্ষক

সর্বশেষ

ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

আগস্ট ২৮, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

আগস্ট ২৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT