ক্রিকেট

গ্যালারিতে তাসকিনের ছেলে

তাসকিনের ছেলে ও পরিবারের সঙ্গে ছবি, আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারিতে তাসকিনের ছেলে ও পরিবারের সদস্যরা ছবি তুলছেন, খুশি ও উচ্ছ্বাস প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুরে খেলা হলেই গ্যালারিতে দেখা যায় তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদকে। এবার তিনি সঙ্গে নিয়ে এসেছেন একমাত্র নাতিকে। টাইগার পেসার তাসকিনের ৩ বছরের ছেলে তাসফিন আহমেদও তাই মিরপুর টেস্টের দর্শক!

চোট কাটিয়ে উঠলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাসকিনকে খেলিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে দলের সঙ্গে আছেন দ্রুতগতির পেসার। হোম সিরিজ শেষে যাবেন নিউজিল্যান্ড সফরে।

দুপুরে লাঞ্চ বিরতির পর অল্পসময়ের জন্য বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। ৬.২ ওভার পর আবারও হানা দেয় বৃষ্টি। তাসকিনপুত্র সময়টাতে হয়ত বাবাকে খুঁজেছেন মাঠে!

খেলা দেখতে আসা দর্শকরা অলস দুপুর পার করেছেন। বৃষ্টিতে দিনের খেলার ইতি ঘটে গেছে বিকাল ৩টায়। তার আগে যখন দীর্ঘ অপেক্ষা, খেলা মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা, তখনও অনেক দর্শক আশা নিয়ে বসে ছিলেন হোম অব ক্রিকেটের গ্যালারিতে।

বিষয়:ঢাকা টেস্ট তাইজুল তাসকিন বাবর বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…