চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল বাড়াতে বুড়োদের দিকে চোখ রিয়ালের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো নেই। করিম বেনজেমাও সময় সময় গোল পান না। অথচ ম্যাচ জিততে হলে গোলের সংখ্যাও বাড়ানো দরকার। দরকার অভিজ্ঞ খেলোয়াড়ও। এই দুই সমীকরণ মেলাতে তাই বুড়ো ফুটবলারদের দিকে নজর রেখেছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ জায়ান্টদের নজরে আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও রাদামেল ফ্যালকাওয়ের মতো ৩২ পেরনো ফুটবলারও।

ইউরোপিয়ান ফুটবল মাতানোর পর মার্কিনমুলুকেও গোলের পর গোল করে চলেছেন ইব্রাহিমোভিচ। ৩৭ বছর বয়সেও এলএ গ্যালাক্সির গোলমেশিনের নাম সুইডিশ সাবেক এ ফরোয়ার্ড।

অন্যদিকে ফ্যালকাওয়ের বয়স চলছে ৩২। কাইলিয়ান এমবাপেকে হারানোর পর মোনাকোর মূল ভরসার জায়গা এ কলম্বিয়ান ফরোয়ার্ডই। ক্লাবটির সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি আছে ফ্যালকাওয়ের।

স্পোর্ত বলছে, সামনের শীতকালীন দলবদলে এ দুজনকে দলে টানতে ইচ্ছুক রিয়াল। রোনালদোর শূন্যস্থান পূরণ আর ফরোয়ার্ডদের গোলখরায় একমাত্র ইব্রাহিমোভিচ-ফ্যালকাওয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাই হতে পারেন যোগ্য বিকল্প। ক্লাবটির অনেক কর্তাই মনে করছেন এমন।

ফ্রী এজেন্ট হওয়ায় ইব্রাকে আনতে হয়তো খুব একটা বেগ পেতে হবে না রিয়ালকে। কিন্তু মোনাকোর সঙ্গে চুক্তি থাকায় ভালো রকমের অর্থ খসাতে হবে ফ্যালকাওয়ের জন্য। তবে মোনাকো ছাড়তে বদ্ধপরিকর ফ্যালকাও রাজি থাকলে হয়তো কিছুটা কমেই কলম্বিয়ান তারকাকে পেয়ে যেতে পারে লস ব্লাঙ্কোসরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জ্লাতান ইব্রাহিমোভিচরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT