স্পোর্টস

‘গোল্ডেন বুট’ জিতে রোনালদোর পাশে মেসি

Football player with awards at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Football player in a suit at a press event with four golden shoes awards on a table, backdrop with Bangladeshi and sports logos. Channel i News – চ্যানেল আই নিউজ

শেষবার ২০১৩ সালে হাতে উঠেছিল গোল্ডেন বুট। পরে টানা দুই মৌসুম চিরপ্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদো আর গত বছর বার্সা সতীর্থ লুইস সুয়ারেজকে সোনার বুট পেতে দেখেই সান্ত্বনা নিতে হয়েছে লিওনেল মেসিকে। এবার আর শূন্য হাতে নয়। শুক্রবার তিন বছর পর আবারও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার হাতে উঠেছে আর্জেন্টাইন অধিনায়কের ঝুলিতে।

তাতে রোনালদোর সমান চারবার গোল্ডেন বুট ঘরে তুললেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

২০১৬-১৭ মৌসুমে ৩৭ গোল করে ইউরোপের সেরা গোলদাতা হয়েছেন মেসি। পেছনে ফেলেছেন ৩৪ গোল করা স্পোর্টিং সিপির ফরোয়ার্ড বাস দোস্ত ও ৩১ গোল করা বরুশিয়া ডর্টমুন্ডের পিঁয়েরে এমরিক ওবামেয়াংকে।

গত মৌসুমে ২৫ গোল পাওয়া রোনালদো জায়গা পাননি সেরা পাঁচের তালিকাতেই।

৩০ গোলে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভান্ডোভস্কি হয়েছেন চতুর্থ আর যৌথভাবে পঞ্চম হয়েছেন রোমার এডিন জেকো ও টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেন। দুজনের গোল সমান ২৯টি করে। গত বছর গোল্ডেন বুট জেতা লুইস সুয়ারেজ ২৮ গোল নিয়ে আছেন সপ্তম স্থানে।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…