চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি বলের অ্যাডিলেড টেস্টে ১৪৮ রানে পিছিয়ে ইংলিশরা

তামান্না তৃষাতামান্না তৃষা
৬:০৯ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

টেস্ট ইতিহাসে প্রথম দিবারাত্রির টেস্ট শুরু হয়েছে অ্যাডিলেডে। শুরু হলো গোলাপি বল দিয়েও খেলা। সাক্ষী হয়েছে টেস্ট খেলুড়ে দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ২শ’২ রানের জবাবে দিন শেষে ১শ’৪৮ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।

ক্রিকেট ময়দানে টেস্টের বয়স প্রায় ১শ’৩৮ বছর। দিনের খেলা দিনেই শেষ হতো। অভিজাত এ খেলা দেখতে মাঠে দর্শক সমাগমও ছিল চোখে পড়ার মতো। ক্রিকেটীয় বিবর্তনে একে একে ওয়ানডে আর সর্বশেষ টি-টুয়েন্টি ফরম্যাট সংযোজনে টেস্ট থেকে নিজেদের অনেকটা গুটিয়ে নেয় দর্শকরা।

দর্শকদের অবসর সময়ের সঙ্গে মিল রেখে আর তাদের মাঠে ফেরাতে আইসিসি’র নতুন উদ্যোগ দিবা-রাত্রির টেস্ট। গেলো বিশ্বকাপের দুই আয়োজক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের মধ্য দিয়ে অ্যাডিলেডের মাঠে গড়ালো প্রথম ডে-নাইট টেস্ট।

২৭ নভেম্বর শুরু হওয়া টেস্টেই প্রথমবার খেলা হলো গোলাপি বল দিয়ে। বহু পরীক্ষা-নিরীক্ষার পর আইসিসি’র সিদ্ধান্তে ফ্লাড লাইটে খেলার জন্য গোলাপি বল উপযুক্ত প্রমাণ হওয়ার পর এটিই প্রথম ম্যাচ।

নতুন ইতিহাস রচনার দিনটি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ফিলিপ হিউজের প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁকে উৎসর্গ করে স্থানীয় সময় দুপুর ২’টায় শুরু হওয়া ঐতিহাসিক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে ফ্লাড লাইট জ্বলে ওঠার আগেই কিউইদের প্রথম ইনিংস গুটিয়ে দিতে ব্যস্ত ছিল অজিরা।

শেষমেষ স্টার্ক আর হ্যাজলউডের বোলিং তোপের মুখে ২০২ রান তুলতেই সবক’টি উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের প্রথম সন্ধ্যা ভালো কাটে নি অজিদেরও। ২ উইকেট হারিয়ে ৫৪ রানে দিন শেষ করেছে হোস্ট অস্ট্রেলিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডিলেড টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT