চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি চ্যালেঞ্জ নিয়ে মুমিনুল-কোহলি যা বলছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিনদিনেই শেষ ইন্দোর টেস্ট। যে দুইদিন আরও খেলা হওয়ার কথা ছিল, সময়টা এখন গোলাপি বলের পেছনে ব্যবহার করতে শুরু করে দিয়েছে বাংলাদেশ-ভারত। ইডেনের পথে না ছুটে দুদল ইন্দোরকেই কাজে লাগাচ্ছে গোলাপি বলের দিবা-রাত্রির চ্যালেঞ্জের জন্য তৈরি হতে।

বাংলাদেশ-ভারত, দুদলের কাছেই গোলাপি বলের অভিজ্ঞতা শূন্যের ঘরে। ভারতের হয়ে কেবল চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহা ঘরোয়া ক্রিকেটে দিবা-রাত্রির টেস্ট খেলেছেন। এ বল ম্যাচে কেমন আচরণ করে, কতটা সুইং মেলে, সেটা একপ্রকার অজানাই সবার।

গোলাপি বলের রহস্য জানতে ইন্দোরেই নেমে পড়ছে ভারত। ঐচ্ছিক হলেও প্রায় সবাই কম-বেশি অনুশীলন নিয়ে ডুবে থাকছেন। কৃত্রিম আলোর নিচে অধিনায়ক বিরাট কোহলির চেষ্টা নতুন চ্যালেঞ্জ জয়ের।

‘গোলাপি বল ব্যাটসম্যানদের কাছে বড় পরীক্ষা হবে। পেসাররাও পুরনো বলে সুইং পাবে না। কারণ, গোলাপি বল পুরনো হলে রিভার্স বেশি করে না। সেক্ষেত্রে বোলাররা কীরকম মানিয়ে নেয় সেটাও দেখার।’

ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে সিরিজের প্রথম টেস্টে হারের পর সমালোচনা হচ্ছে বাংলাদেশকে ঘিরে। শনিবারের পরাজয় ভুলে এবার সফরকারীদের সামনে ইডেনে গোলাপি বলের চ্যালেঞ্জ। সেদিকে দ্রুত মনোযোগ ফেরাতে চান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

‘আমার কাছে মনে হয় কৃত্রিম আলোর নিচে যতটুকু প্রস্তুতি নেয়া যায় অতটুকুই ভালো। তবে আমরা যে সুইংয়ে খেলেছি, এরচেয়ে বেশি সুইং মনে হয় না হবে। অনেকবেশি সুইংয়ে ভালো প্রস্তুতি হয়ে গেছে বলে আমার মনে হয়। হয়তো একটু চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জটা একটু ভালোভাবে নেয়া উচিত। ইতিবাচকভাবে নিতে হবে।’

Reneta

পাঁচদিনের টেস্ট তিনদিন হারায় বাড়তি দুইদিন পাওয়া গেছে। সময়টাকে কাজে লাগাচ্ছে বাংলাদেশও। ভারতের মতো রোববার মুমিনুলরাও হলকার স্টেডিয়ামে নামবেন গোলাপি বলে নিজেদের সক্ষমতা বাড়াতে। ভারতের টেস্ট দলের ব্যাটসম্যানরা তিনটি সেশন করেছেন গোলাপি বলে, বাংলাদেশ দলের অনেকের হাতে হয়তো প্রথমবারের মতো পৌঁছে যাবে গোলাপি বল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডেনে দিবা-রাত্রির টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT