বাংলাদেশ

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ৮ জন নিহত

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার ছবি, বাস ও ট্রাকের সংঘর্ষের দৃশ্য, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় কমপক্ষে আরও ১৫-২০ জন আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাশিয়ানী উপজেলা ইউএনও মো, মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি শনিবার আনুমানিক বেলা ১১ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি এখনো।

বিষয়:৮ জন নিহত গোপালগঞ্জ ত্রিমুখী সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…