চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জের ভিসির পদত্যাগের পরে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, গোপালগঞ্জ, শিক্ষা
A A

আসাদুজ্জামান বাবুল: টানা ১২ দিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)’র উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের ৩ দিন পর দলে দলে ক্যাম্পাস ছাড়ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাস ছেড়ে নিজ বাড়িতে যাওয়া শুরু করছেন শিক্ষার্থীরা।

আন্দোলন চলাকালীন সময়ে গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনিতেই ৩ অক্টোবর থেকে পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধের নির্ধারিত সময় থাকলেও ওই আগাম ছুটি ঘোষণা করা হয়েছিল এবং শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা সেই আদেশ অমান্য করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন করে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে গত সোমবার দুপুরের পর গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-এর উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন পদত্যাগ করেন।

Banglabid

ভিসির পদত্যাগে সোমবার সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে আনন্দে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরদিন মঙ্গলবার সকালে ক্যাম্পাসে একটি বিজয় মিছিল বের করে গোটা ক্যাম্পাসের প্রতিটি সড়ক প্রদক্ষিণ শেষে জয় বাংলার মোড়ে সমবেত হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভর্তি পরিক্ষার ওয়েবসাইট হ্যাকের অপচেষ্টাসহ নানান অভিযোগের প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর এক শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করার পর সমালোচনার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারী ভিসি খোন্দকার নাসির উদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জের ভিসির পদত্যাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংস্কৃতিকে ধারণ করে চ্যানেল আই

পরবর্তী

মহাত্মা গান্ধী জীবনে মাত্র একটি হিন্দি সিনেমা দেখেছিলেন

পরবর্তী

মহাত্মা গান্ধী জীবনে মাত্র একটি হিন্দি সিনেমা দেখেছিলেন

রেলওয়েতে শুদ্ধি অভিযান চলমান: রেলমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT