চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলওয়েতে শুদ্ধি অভিযান চলমান: রেলমন্ত্রী

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:৫৬ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, টাঙ্গাইল, রাজনীতি
A A

রেলওয়েতে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলমান উল্লেখ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন: রেলের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি রয়েছে এটা সত্য। তবে আমরা চেষ্টা করছি ভালো ব্যবস্থাপনা করার।

তিনি বলেন: রেলখাতে যতবেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবো ততবেশি উন্নয়ন ঘটবে। এতে করে রেল নিয়ে যে অভিযোগগুলো আছে সেগুলোর সমাধান হয়ে যাবে।

বুধবার টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Banglabid

রেলমন্ত্রী জানান: আগামী বছরের জানুয়ারিতে যমুনা নদীতে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া সিঙ্গেল লাইন ডাবল করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে রেল সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটবে।

ক্যাসিনোর বিষয়ে মন্ত্রী বলেন: দল যখন ক্ষমতায় আসে তখন যারা দল করে না তারাও দাবি করে আমি দল করি। বর্তমানে যারা ক্যাসিনোর ব্যবসার জন্য ধরা পড়েছে তাদের পুরনো অতীত বিএনপির। ছাত্রদল যুবদল ফ্রিডম পার্টি। এমনকি রেলওয়ে শ্রমিকলীগেও অনেকে আছেন যারা আগে বিএনপিতে ছিলেন। এখন তারা বড় আওয়ামী লীগার হয়ে গেছেন। দলে প্রবেশ করে যারা অপর্কম করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও রেলের দখলকৃত সম্পত্তি উদ্ধার করে রেলওয়ের উন্নয়নে তা বাণিজ্যিক ব্যবহারের চিন্তা ভাবনা চলছে বলে তিনি জানান।

Reneta

যাত্রা বিরতি শেষে আবার ট্রেন যোগে জামালপুরের উদ্দেশে রওনা দেন তিনি। এসময় রেলের উপ-মন্ত্রী রেলের বিভিন্ন কর্মকর্তা ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাত্মা গান্ধী জীবনে মাত্র একটি হিন্দি সিনেমা দেখেছিলেন

পরবর্তী

নির্বাচন করছি না, তবে নতুন নেতৃত্ব চাই: ফেরদৌস

পরবর্তী

নির্বাচন করছি না, তবে নতুন নেতৃত্ব চাই: ফেরদৌস

টুইটারে অজানা ত্রুটি, বিশ্বজুড়ে ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

টুইটারে অজানা ত্রুটি, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT