গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এয়ারগান-মদসহ আটক ১

কাশিয়ানীতে এয়ারগান ও মদসহ আটক ১, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের কাশিয়ানীতে এয়ারগান ও মদসহ একজনকে আটক করেছে পুলিশ, অভিযান চালানো হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জের কাশিয়ানী থেকে অস্ত্র-গুলি-মদ ও নগদ ৬০ হাজার টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার বেলা ৩টার দিকে কাশিয়ানীর উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান: কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের সরজিৎ সরকারের ছেলে শুসান্ত সরকার ওরফে নেপাল দীঘদিন ধরে দেশী বিদেশী অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সিংগা এলাকা ছাড়াও আশপাশ কয়েকটি গ্রামের মানুষ তার ভয়ে কথা বলতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পুলিশের কাছে আসে। এরপর তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। বুধবার গোপন সংবাদে জানা যায় অস্ত্রধারী নেপাল সিংগা এলাকা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশে একটি টিম সিংগা এলাকায় অভিযান চালিয়ে নেপালকে গ্রেফতার করে।

ইন্সপেক্টর মো. সেলিম রেজা জানান, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩টি এয়ারগান, ৩০০ রাউন্ড গুলি, ৪টি রামদা, একটি চাইনিজ কুড়াল, চাকু, ছুরি, পাসপোর্ট, ৩০ লিটার মদ, সার্চ লাইট, একটি ক্যামেরাসহ বিপুল পরিমাণ দেশী বিদেশী অস্ত্র উদ্ধার করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

বিষয়:এয়ারগান সন্ত্রাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…