চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মীর মৃত্যু: ভিডিও ফুটেজ দেখে ৮ জন শনাক্ত

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৬:২২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বনশ্রীতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে উস্কানিদাতা ও নাশকতাকারী ৮ জনকে শনাক্তের দাবি করেছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

গৃহপরিচারিকা লাইলীর রহস্যজনক মৃত্যুর পর বাসার মালিকসহ অন্যদের গ্রেফতার দাবি ও পুলিশের ভুমিকার প্রতিবাদে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের পর ৫শ মানুষের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলায় আসামী করা হয় বিএনপি জামায়াতের ৩৭ নেতা কর্মীকে। এদের ৫ জনকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে চেষ্টা চলছে অন্যদের সনাক্ত করার কাজ।

মতিঝিল অপরাধ বিভাগের ডিসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন: ভিডিও ফুটেজ দেখে ওই ঘটনার উস্কানিদাতা ও নাশকতাকারী ৮ জনকে শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

ময়না তদন্ত ছাড়াও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত এবং পরীক্ষা নিরীক্ষা রিপোর্টও তদন্তে গুরুত্বপুর্ণ বলছে পুলিশ।

মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন: জিজ্ঞাসায় গৃহকর্তা ও দারোয়ানের কাছে নতুন কোন তথ্য না পেয়ে তদন্তকারীরা এখন ফরেনসিক ও মাইক্রো বায়োলজিক্যার পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় আছেন।

লাইলীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন গৃহকর্ত্রী শাহানা বেগম।

Reneta

গত ৪ আগস্ট সকালে বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নিচতলায় গৃহকর্তা মইনউদ্দিনের বাসায় গৃহকর্মী লাইলীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাইলীকে হত্যা করা হয়েছে- স্বজনদের এমন অভিযোগের পর ওই বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ান বিক্ষুদ্ধ এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহকর্মীর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT