চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুল মাকাই’ বানিয়ে মৃত্যুর হুমকিও পেয়েছি: আমজাদ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক ‘গুল মাকাই’। ৩১ জানুয়ারি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। কিন্তু তার আগেই ছবিটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

‘গুল মাকাই’ নির্মাণ করেছেন আমজাদ খান। ছবিটির শেষ সময়ের প্রস্তুতি যখন সম্পন্ন, তখন পরিচালকের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ এনে তাকে ‘কাফের’ বলে ফতোয়া জারি করেছেন দিল্লীর এক মুসলিম বাসিন্দা।

এ বিষয়ে আমজাদ খান এক বিবৃতিতে জানান, ‘সিনেমাটি নির্মাণের শুরু থেকেই নানা সমস্যার সম্মুখীন হয়েছি। এমনকি মৃত্যুর হুমকিও পেয়েছি। এবার ঠিক মুক্তির আগে নতুন করে সমস্যা শুরু হলো’।

Banglabid

মূলত বিতর্কের শুরু ‘গুল মাকাই’-এর পোস্টার নিয়ে। পোস্টারে মালালার চরিত্রে রিম শেখের হাতে একটি বই দেখা গেছে। যে বইটিকে ওই ব্যক্তি কোরআন ভেবেছেন! যার ফলেই তিনি এই ফতোয়া জারি করেছেন।

এছাড়া পরিচালক আরো জানান যে, আমি দিল্লীর নয়দার সেই মুসলিম ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেছি পোস্টারের বইটি একটি ইংরেজি বই, কোরআন নয়। কিন্তু তারপরও তিনি না বুঝেই আমাকে ‘কাফের’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এক্ষেত্রে পরিচালক পুলিশের শরণাপন্ন হবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ‘ওই ব্যক্তি বিষয়টি বুঝতে পারছেন না। আমি শান্তির জন্য সিনেমাটি তৈরী করেছি। আমি যদি তার নামে মামলা করি তবে পুলিশ তাকে ধরবে। তাহলে এই সিনেমা বানানোর মানে কী হল?’

‘গুল মাকাই’ চলচ্চিত্রের একটি দৃশ্য…
Reneta

সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই তালেবানদের উপেক্ষা করে নারীশিক্ষার জন্য সরব হয়েছিলেন। ২০১২ সালে এই কারণেই তাকে তালেবানদের বুলেটবিদ্ধ হতে হয়। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার সাহসিকতার খবর। এই কাহিনীই তুলে ধরা হয়েছে এ ছবিতে।

ছবিতে মালালার চরিত্র ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী রিম শেখ। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন দিব্যা দত্ত, পঙ্কজ ত্রিপাঠী, অতুল কুলকার্নি ও মুকেশ ঋষি। প্রযোজনা করেছেন সঞ্জয় সিংলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ খানগুল মাকাইদিব্যা দত্তপঙ্কজ ত্রিপাঠীমালালামালালা ইউসুফমুকেশ ঋষিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ

পরবর্তী

‘ইটভাটা ও ফিটনেসহীন গাড়ির ধোঁয়াতে দূষিত রাজধানীর বাতাস’

পরবর্তী

‘ইটভাটা ও ফিটনেসহীন গাড়ির ধোঁয়াতে দূষিত রাজধানীর বাতাস’

বিস্মিত শাকিব!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT