চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলি চালানোর পরিস্থিতি তৈরি করেছেন মমতাই: অমিত শাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
অমিত শাহের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ যুবকের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণকেই দায়ী করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচারে এসে একথা বলেন তিনি। সঙ্গে মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন তিনি।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

অমিত শাহ বলেন, ‘চতুর্থ দফার ভোটগ্রহণে একটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটেছে। একটি বুথে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি হামলা করে। সিএপিএফের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যখন সিএপিএফ আত্মরক্ষায় অস্ত্র রক্ষা করতে গুলি চালায় তখন চার জনের মৃত্যু হয়েছে। এ অত্যন্ত বেদনাদায়ক ঘটনা’।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ করে তিনি বলেন, ‘যেভাবে এই ঘটনার রাজনীতিকরণ হচ্ছে তা এর থেকেও দুঃখজনক। আমি মমতা দিদির বিবৃতি দেখেছি। ওই বুথেই সকালে আনন্দ বর্মনকে হত্যা করা হয়েছিল। গুন্ডারা ভোটগ্রহণ বন্ধ করতেই খুন করেছিল। সেই বুথেই হামলা করা হয়। ওই বুথেই সিআইএসএফের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু মমতা দিদি শুধুমাত্র ৪ জনকে শ্রদ্ধা জানিয়েছেন। আনন্দ বর্মনের মৃত্যুতে ওনার কিছু যায় আসে না। মৃত্যুতেও তোষণের রাজনীতি করে উনি বুঝিয়ে দিলেন বাংলার রাজনীতিকে কত নীচে নামিয়েছেন মমতা দিদি’।

শাহের দাবি, এই ঘটনায় মমতার আচরণ বাংলার সংস্কৃতি বিরোধী। তিনি বলেন, ‘আনন্দ বর্মনের মৃত্যুতে আমরা দুঃখ প্রকাশ করেছি। বাকিদের মৃত্যুতেও আমরা দুঃখিত। মৃত্যু সব সময় রাজনীতির উর্ধে থাকা উচিত। কিন্তু উনি আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে কোনও কথা বলেননি। কারণ, আনন্দ বর্মন রাজবংশী সম্প্রদায়ের সদস্য। এই ধরণের রাজনীতি বাংলার সংস্কৃতির পরিপন্থী’।

মমতাকে শাহের প্রশ্ন, ‘এই শীতলকুচিতেই মমতা দিদি কয়েকদিন আগে ভাষণে বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী এলে তাদের ঘেরাও করো। তাদের ওপর হামলা করো। আমি মমতা দিদিকে সরাসরি প্রশ্ন করছি, আপনার সেই ভাষণ কি এই চার জনের মৃত্যুর জন্য দায়ী নয়? আপনি যদি ওসব না বলতেন তাহলে ওই চার যুবক সিআরপিএফের ওপর আক্রমণ করার সাহস পেতেন কি? আমি তাদের প্ররোচনা দিয়ে গুলি চালানোর পরিস্থিতি তৈরি করেছেন’।

এমনকী নিজের বক্তব্যের জন্য মমতার ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন শাহ। তিনি বলেন, ‘আমার মনে হয় মমতা দিদির কাছে এখনো সময় রয়েছে। উনি আনন্দ বর্মনের মৃত্যুতেও শোক প্রকাশ করুন এবং যে ভাষণ উনি দিয়েছেন সেজন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চান’।

অমিত শাহ আরও বলেন, ‘একটি ঘটনা ছাড়া মোটের ওপর বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে।’ সঙ্গে রাজনৈতিক দলগুলির কাছে তাঁর অনুরোধ, ‘কমিশনের বিধিনিষেধ মেনে চলুন।’

শনিবার শীতলকুচির জোড়পাটকিতে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। বাহিনীর তরফে জানানো হয়েছে, গ্রামবাসীরা জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী। ওই ঘটনার দিন কয়েক আগে কোচবিহারে প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যাগ: অমিত শাহমমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে সৃষ্টি একাডেমির উদ্যোগে বাংলা বর্ষবরণ

পরবর্তী

রাহিতুলের উপন্যাসের নায়িকা ফারিণ, পরিচালক ভিকি

পরবর্তী
নির্মাতা ও শিল্পীদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহিতুলের উপন্যাসের নায়িকা ফারিণ, পরিচালক ভিকি

বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, ৭৮ জনের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬

দক্ষিণ কোরিয়া থেকে অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT