চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান হামলায় সন্দেহভাজন তাহমিদের জামিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন তাহমিদ হাসিব খানকে জামিন দিয়েছেন ঢাকা মহানগর হাকিমের আদালত।

ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানা আজ রোববার এ আদেশ দেন বলে পুলিশ প্রসিকিউশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সন্দেহজনক গতিবিধির জন্য তাকে গ্রেফতার করা হয়েছিলো।

Banglabid

আদালত সূত্র জানা গেছে, হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় তাহমিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য–প্রমাণ না পাওয়ায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এ প্রেক্ষিতে, ৫ অক্টোবর ওই প্রতিবেদনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

এর আগে, গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওইদিনের জঙ্গি হামলায় পুলিশের দুইজন শীর্ষ কর্মকর্তা, ৬ হামলাকরীসহ কমপক্ষে ২৮ জন নিহত
হন।

Reneta

ওই ঘটনার পরপরই ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেফতার হয় বলে ৩ আগস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এ মামলায় দুজনকে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে পুলিশ হাসনাতকে হামলার ঘটনায় হওয়া মূল মামলায় গ্রেফতার দেখায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়া ঝাটিও চলবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচা নিষিদ্ধ

পরবর্তী

প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচা নিষিদ্ধ

দেশে প্রথমবারের মতো ‘সাইবার সচেতনতা মাস’

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT