চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান হামলার মূলহোতা ‘রাজীব গান্ধী’ গ্রেফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A
Holey Artisan

Holey Artisan

গুলশানের হলি আর্টিজানে হামলার আসামী এবং অন্যতম প্রধান পরিকল্পনাকারী জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। হামলার অন্যতম এই আসামীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

হলি আর্টিজান ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল সিদ্দিকীকে কুপিয়ে হত্যা, উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বিদেশী এবং ব্লগারসহ ২২ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। রংপুরে জাপানী হত্যাসহ অন্তত ডজন দুয়েক হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এই জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

রাজীব গান্ধীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে জীবিত উদ্ধার করে ১৩ জনকে। অভিযানে এক সন্দেহভাজনসহ ৫ জঙ্গি নিহত হয়।

নব্য জেএমবি প্রধান আবু হানিফের নির্দেশেই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়েছিল বলে গত অক্টোবরে জানান র‌্যাব মহা পরিচালক বেনজির আহমেদ।

আইএসের মতো বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে নব্য জেএমবির সাংগঠনিক যোগাযোগ না থাকলেও বিদেশি জঙ্গি নেতাদের সঙ্গে নব্য জেএমবির কোনো কোনো নেতার যোগাযোগের প্রমাণ পেয়েছে র‌্যাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিইওএন-এর চেয়ারম্যানের সাক্ষাৎ

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT