চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান ও শোলাকিয়া হামলার আরেক ‘মাস্টারমাইন্ড’ সনাক্ত

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৪:২৮ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানের হলি আর্টিজন রেস্টুরেন্ট ও কিশেরাগঞ্জের শোলাকিয়াসহ উত্তরাঞ্চলের জঙ্গিদের লাগাতার কয়েকটি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে জাহাঙ্গীর ওরফে রাজিব গান্ধি ওরফে জাহিদ ওরফে শান্ত নামে এক শীর্ষ জঙ্গির নাম পরিচয় জেনেছেন গোয়েন্দারা। ঢাকায় গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন তাকে গ্রেফতারে ইতোমধ্যেই গোয়েন্দা জাল ছড়ানো হয়েছে। নিজের গ্রামে শান্ত নামে পরিচিত হলেও জঙ্গির পরিচয় আড়াল করতেই রাজিব গান্ধি নাম ধারণ করে সে।

সিটিটিসির কর্মকর্তারা বলছেন, জঙ্গি নেতা রাজিব গান্ধির বাবার নাম ওসমান মৌলভী, তার বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর ইউনিয়নের ভুতমারা গ্রামে। থানা পুলিশের নিস্কিৃয়তার সুযোগে দীর্ঘদিন গোবিন্দগঞ্জকে চারণ ভুমি হিসেবে ব্যবহার করে জঙ্গিরা। এখানেই জঙ্গিদের অস্ত্রচালনা প্রশিক্ষণ দেয়া হতো।

জঙ্গি তামিম চৌধুরী সহ বড় বড় জঙ্গিরা এদের তদারকে গোবিন্দগঞ্জ এমনকি রাজিব গান্ধির বাড়িতেও গেছেন। কুষ্টিয়া দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও টাঙ্গাইলে বিদেশী নাগরিক ছাড়াও সংখ্যালঘু হত্যাকাণ্ডে কিলার গ্রুপকে প্রশিক্ষণ অর্থায়ন থেকে শুরু করে নিরাপত্তাসহ কিলিং মিশন নিয়ন্ত্রণ করে আসছে ওই মাষ্টারমাইন্ড ৩৪ বছর বয়সি জঙ্গি নেতা রাজিব গান্ধি।

Banglabid

সোমবার দুপুরে ঢাকায় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোঃ মনিরুল ইসলামও সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই জঙ্গির বিস্তারিত পরিচয় জানাননি তিনি।

মনিরুল বলেছেন, বাংলাদেশে জঙ্গিদের অর্থায়ন হয়ে থাকে মধ্যপ্রাচ্য থেকে হুন্ডির মাধ্যমে ভারত হয়ে। রাজিব গান্ধিকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন ওই গোয়েন্দা কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানজঙ্গিশোলাকিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্লোবাল ভিডিও প্রতিযোগিতায় বাংলাদেশী বংশোদ্ভূত তানজিনার জয়

পরবর্তী

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

পরবর্তী

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

শেখ হাসিনার জন্য জন্মদিনের গান লিখেছেন সৈয়দ হক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT