চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করছে।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নতুন করে মনোনয়ন চূড়ান্ত করার দাবীতে বিক্ষোভ করছে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা।

এর মধ্যে রয়েছে পিরোজপুর-২ আসনের বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর (সুমন), বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়া, নরসিংদী-৩।

সানাউল্লাহ মিয়ার মনোনয়ন স্থগিত রাখায় তার সমর্থকরা প্রতিবাদী বিক্ষোভ করছে গুলশানে।

সমর্থকরা বলছেন, সানাউল্লাহ মিয়া বেগম খালেদা জিয়ার আইনজীবী৷ তিনি বহু বছর ধরে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের আইনী সহায়তা দিয়ে চলেছেন। তাকে দলের মনোনয়ন বঞ্চিত রাখা মানা যায় না৷ সানাউল্লাহ মিয়াকে মনোনয়ন অবশ্যই দিতে হবে৷

এর আগে শুক্রবার সন্ধ্যায় ২০৬ প্রার্থীর তালিকা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা অনেক যাচাই-বাছাই ও বিবেচনা করে আজকে এই প্রার্থীদের নাম ঘোষণা করছি। আমাদের স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনার পর প্রার্থী দিয়েছি৷ আমাদের নেত্রী খালেদা জিয়া ও ও তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে যেন কোনো দ্বন্দ্ব না থাকে৷ যাকে প্রার্থী করা হয়েছে তার পক্ষ নিয়ে চূড়ান্ত বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরপরই বঞ্চিতরা গুলশানে বিক্ষোভ শুরু করেন।

মির্জা ফখরুল তালিকা প্রকাশ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দেয় বঞ্চিতরা৷

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপির মনোনয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে সরকার: রিজভী

পরবর্তী

স্বাধীনতার স্বপক্ষে ৩ শতাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংহতি প্রকাশ

পরবর্তী

স্বাধীনতার স্বপক্ষে ৩ শতাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংহতি প্রকাশ

কেরানীগঞ্জ

অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাওয়া জনপদ কেরানীগঞ্জ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT