চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে বিকট শব্দে এসি বিস্ফোরণ, নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর গুলশান ২ এর এনসিসি ভবনের নিচ তলায় এসি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে সাতজন দগ্ধ হয়েছেন।আহতদের চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বেলা ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এনসিসি ভবনের নিচতলায় আরব আমিরাতের ভিসা সেন্টার অবস্থিত।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এসি বিস্ফোরণের তথ্যটি নিশ্চিত করে বলেন, ১৪ তলা ওই ভবনের নিচতলায় এসি বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত একজন নিহত ও সাত জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

এর আগে গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘দুপুর ১টা ১০ মিনিটে বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের সবকিছু ভেঙে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে। ঘটনার সময় ভিসা সেন্টারে লোকজন কাজ করছিলেন। বিস্ফোরণের পর তারা আতঙ্কে বেরিয়ে যান।’

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার চ্যানেল আই অনলাইনকে বলেন, এসি বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের এসির আউটডোর থেকে এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি সেখানে কাজ করছিলেন। এছাড়া কয়েকজন আহত আছেন।ভবনে কোথাও আগুন আছে কিনা সেটিও তল্লাশি করে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানে এসি বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT