আন্তর্জাতিক

গুজরাট ও হিমাচলে সহজ জয়ের পথে বিজেপি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিড়ের মাঝে হেলিকপ্টার থেকে নামছেন, entouraged by security personnel and aides. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনে সহজ জয়ের পথে এগিয়ে যাচ্ছে।

গুজরাটের ১৮২ আসনের মধ্যে ১০৩টিই পেয়েছে বিজেপি। আর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ৭৬টি আসন। এ নিয়ে টানা ছ’বার গুজরাটে ক্ষমতায় আসছে বিজেপি।

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজের রাজ্যে বিধানসভা ভোট হওয়ায় এবার বিজেপির প্রচারে ছিলেন নরেন্দ্র মোদি। ২০১২ সালের নির্বাচনেও ১১৬টি আসন পেয়ে জয়ী হয় বিজেপি, যেখানে কংগ্রেস পেয়েছিল ৬১টি আসন।

হিমাচল প্রদেশে মোট ৬৮ আসনের মধ্যে ৪৫টি আসন বেশি পেয়ে এগিয়ে আছে মোদির বিজেপি। আর ১৯ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাহুল গান্ধির দল কংগ্রেস।

বিষয়:গুজরাট নরেন্দ্র মোদি ভারত ভারতের বিধানসভা নির্বাচন হিমাচল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…