চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ছড়ানো ৮ জনই ছাত্র শিবির, ৪৭ লাখ টাকা অর্থায়ন: র‌্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
অপরাধ
A A
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে আটক ৮ জনই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। গুজবের বিভিন্ন কনটেন্ট তৈরি ও প্রচারের জন্য কোনো একটি গ্রুপ তাদের ৪৭ লাখ টাকা অর্থায়ন করেছে।
শুক্রবার রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে শিবির নিয়ন্ত্রিত সাইমন শিল্পীগোষ্ঠীর তিন সদস্যসহ আটজনকে আটক করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে ভিডিও কনটেন্ট তৈরির বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়।
আটকরা হলেন— মাহমুদুর হাসান (২৭), আব্দুল্লাহ আল নোমান (২৬), আ. কাদের (২৮), মোরশেদুল ইসলাম (২২), সাইফুল ইসলাম মিঠু (২৯), দিদারুল ইসলাম (৩৫), আরিফুর রহমান (৩৪), মোতাহের হোসেন (২১)।
শনিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, গুজবের দায়ে গতরাতে ৮ জনকে আটক করা হয়েছে। তারা নিজের ইচ্ছেমতো ডকুমেন্টরির আকারে ভিডিও কনটেন্ট তৈরি করে এবং প্যারোডি গান তৈরি করে বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রচার করছিল। আটকদের মধ্যে সাইমন শিল্পীগোষ্ঠীর তিনজন, বাকি পাঁচজন এসব কন্টেন্ট তৈরিতে বিভিন্নভাবে সংশ্লিষ্ট।
তিনি বলেন, এসব কাজের জন্য একটি গ্রুপ থেকে ৪৭ লাখ টাকার অর্থায়ন পেয়েছে ওই গোষ্ঠী। তবে অর্থায়নের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি। এর সঙ্গে সংশ্লিষ্ট আরো কিছু ব্যক্তির নাম পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মুফতি মাহমুদ খান বলেন, তারা বিভিন্ন স্টুডিও ভাড়া নিয়ে এসব কনটেন্ট তৈরি করতো। আটকদের মধ্যে ৫ জনই একটি স্বনামধন্য কলেজের স্টুডেন্ট। তবে তাদের সবাই শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মুফতি মাহমুদ খান বলেন, তারা নির্বাচন ঘিরে একটি প্রজেক্ট হাতে নিয়েছে। প্রজেক্টের আওতায় অন্তত ১৫০টি ওয়েবসাইট তৈরি করা। এরপর বিভিন্ন কনটেন্ট তৈরি করে সেসব সাইট, ফেসবুক ও পেইজে প্রচার করার উদ্দেশ্য ছিল তাদের।
মুফতি মাহমুদ খান আরো জানান, সাইবার জগতে একটি গোষ্ঠী বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। এসব গুজব নজরদারিতে র‌্যাব সাইবার মনিটরিং সেল তৎপর রয়েছে। ওই গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী সম্পর্কে ভিন্ন পন্থা অবলম্বন করেছে। নির্বাচনকে ঘিরে গুজব ছড়ানোর দায়ে এ পর্যন্ত বিভিন্ন সময় ৩৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকে গুজবর‌্যাবলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকেল ৪টায় ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন

পরবর্তী

সারাদেশে ভোটের প্রস্তুতি সম্পন্ন

পরবর্তী
ফাইল ছবি

সারাদেশে ভোটের প্রস্তুতি সম্পন্ন

ইন্টারনেট

মোবাইল নেটওয়ার্ক ডাউন করার নির্দেশনা বিটিআরসির

সর্বশেষ

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT