ডিজিটাল শর্ট

গুজব আর অপপ্রচার নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে

একজন বাংলাদেশি নেতা ভিডিও কনফারেন্সে বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের গাছ ও সাদা পর্দা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকতা হচ্ছেন দেশের একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: সাইবার ক্রাইম ও ডিজিটাল নিরাপত্তা সরকারের এ্যাকশানের বাইরে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। ডিজিটাল নিরাপত্তা জনগণকেই দিতে হবে, গুজব আর অপপ্রচার নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: চলমান লকডাউনের পর জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে সরকার শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে। তবে লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন: মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের ডিজিটাল নিরাপত্তা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…