চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ক্রোমের নতুন ফিচারে নিরাপত্তা ঝুঁকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A
গুগল ক্রোম

ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের নতুন ভার্সন নিয়ে আসার পরের দিনই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গবেষকরা নতুন এই ভার্সনের ফিচার নিয়ে সবাইকে সচেতন করছেন। সেই ফিচারের কারণে গোপনীয়তা ঝুঁকি তৈরি হবে এমনটাই মন্তব্য তাদের।

যুক্তরাষ্ট্রকেন্দ্রিক ব্রেভ ওয়েব ব্রাউজারে কর্মরত গবেষকদের দাবি, ক্রোমের সাম্প্রতিক আপডেট ভার্সন হচ্ছে গুগল ক্রোম ৮০। যেটা ফেব্রুয়ারির ৪ তারিখে নিয়ে আসা হয়। সেটাই গোপনীয়তা ঝুঁকিতে ফেলছে কারণ সেটা সচল করার আগে গুগল জানাচ্ছেও না।

অনলাইন রিপোর্ট অনুসারে, স্ক্রল টু টেক্সট ফ্র্যাগমেন্ট নামের এই ফিচারটি ২০১৯ সালের ‍শুরুতে প্রতিষ্ঠানটি বানাতে শুরু করে। এর কারণে ওয়েব পেজে ডেভেলপারের সঙ্গে পুরো লিংক দেয়ার বদলে একটি শব্দ বা বাক্য ব্যবহার করেই কোনো কিছু খোঁজা যাবে। কিন্তু এর মাধ্যমে শেয়ার করা লিংকটির কারণে অন্যান্য পাঠকরা সেই ওয়েব পেজের নির্দিষ্ট বিভাগে চলে যাবে যেটাতে ডেভেলপার নিজে গুরুত্ব দিতে চান।

যাই হোক এভাবে, সেবা প্রদানকারী এবং অন্যান্যদের কাছে ব্যবহারকারীর এসব সম্পর্কিত কিছু তথ্য মুক্ত হয়ে পড়ার ভয় থাকে। আর সংবেদনশীল তথ্য যেমন মেডিকেল তথ্যের ক্ষেত্রেতো সমস্যাটা আরো বেশি।

মাইক্রোসফটের সহায়ক গিটহাব জানায়, এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে একটি বিশেষ ইউআরএল তৈরি করতে হবে https://example.com#:~:text=prefix-,startText,endText,-suffix
এর মাধ্যমে। ওয়েবসাইটে আরো বলা হয়, কিন্তু স্ক্রল টু টেক্সট ফ্র্যাগমেন্ট খুবই কাজের জিনিস ইচ্ছামাফিক কিছু ওয়েবপেজের ক্ষেত্রে।

ব্রেভ ওয়েব ব্রাউজারের সিনিয়র রিসার্চার পিটার স্যান্ডার বেশ কয়েকটি অনলাইন পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ তোলেন, স্ক্রল টু টেক্সট ফ্র্যাগমেন্ট ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটা গোপনীয়তায় আক্রমণ করতে পারে নতুন কিছু পর‌্যবেক্ষকের কাছে নতুন তথ্য মুক্ত করে দিয়ে।

Reneta

যেমন ধরা যাক, আমি ডিএনএস ট্রাফিক(উদাহরণস্বরূপ) দেখতে পাই এবং সেই কোম্পানির হেলথ পোর্টালে একটি লিংক পাঠালাম। সেটাতে #:~:text=cancer দিয়ে দিলাম। কিছু নির্দিষ্ট পেজের চিত্র দেখে আমি হয়তো বলে দিতে পারবো, সেই কর্মীর ক্যান্সার আছে কিনা। পেজের নিচের দিকে যেসব পৃষ্ঠা আছে সেগুলোর সংস্থান দেখে এই অনুমান করা যাবে।

স্যান্ডার যোগ করেন, এই ফিচারটিকে সব সাইটের জন্য বাই ডিফল্ট করে দিলে সব সাইটের গোপনীয়তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

একই ধরনের পোস্টে মজিলা ফায়ারফক্সের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ডেভিড ব্যারন এই ফিচারের উন্নয়নের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি লিখেন, খুবই গুরুত্বপূর্ণ ফিচার এটি সেটা ঠিক, কিন্তু কিছু সম্ভাব্য সমাধানও এটি যেখানে বড় বড় বিষয় বা সমস্যা নিহিত আছে। তাই আমার মনে হয় সমাধানের সমস্যাগুলোর সঙ্গে অন্য অপশনের সমস্যার কিভাবে ‍তুলনা করা চলে। একই ভাবে ফিচারটির মূল্যকেও কিভাবে তুলনা করা চলে।

ক্রোম ৮০ ভার্সন নিয়ে অনলাইন রিপোর্টে গুগল জানিয়েছে, তাদের পরের ভার্সন গুগল ৮২তে এই বিষয়টি নিয়ে ভাবা হয়েছে। এই মাসের শুরুতে চালু করা ক্রোম ৮০ ক্রস সাইট ট্র্যাকিং করে থাকে যেটা কুকিসের দুর্বলতার কারণে ঝুঁকিতে পড়া নিরাপত্তা রক্ষা করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল ক্রোম
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT