চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রোম ও ফায়ারফক্সে ভয়াবহ ম্যালওয়্যাররূপী এক্সটেনশন

শাহাদাত হোসেনশাহাদাত হোসেন
৬:০৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
ম্যালওয়্যার

জনপ্রিয় দুই ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এবং মোজিলা ফায়ারফক্সের ক্ষতিকর একটি এক্সটেনশনের খোঁজ পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। এক্সটেনশনটি একজন ব্যবহারকারীর বিভিন্ন তথ্য চুরি করার পাশাপাশি পুরো ব্রাউজারেরই নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম। এরপরে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট সহজেই হ্যাক করে চেয়ে বসতে পারে কিপ্টোকারেন্সির বিনিময়ে মুক্তিপণ।

‘টিয়েম্পো এন কলম্বিয়া ভিভো’ নামের এই এক্সটেনশনটির খোঁজ পেয়েছেন ম্যালওয়্যারবাইটস কর্পোরেশন নামের একটি অ্যান্টিভাইরাস নির্মাতা কোম্পানির গবেষকরা।

কীভাবে প্রবেশ করছে?

জাভাস্ক্রিপ্ট ভিত্তিক পপআপ বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে গুগল ক্রোমে এক্সটেনশনটি যুক্ত হচ্ছে। অন্যদিকে ম্যানুয়াল আপডেট করার জন্য একটি ভুয়া নির্দেশনায় ক্লিক করার কারণে এটি যুক্ত হচ্ছে ফায়ারফক্সে। অচেনা কোনো আপডেট বা গেমসের লোভনীয় ফাঁদে পড়ে ক্লিক করলে প্রবেশ করছে ম্যালওয়্যারটি।

একজন ব্যবহারকারীকে অনেকটা জোর করেই এই এক্সটেনশনটি ঢুকে পড়ছে ব্রাউজারে। এক্সটেনশনটি ব্রাউজারে যুক্ত করার জন্য প্রথমেই একটি পপআপ দেখা যায়। তবে এতে ক্লিক না করে বন্ধ করে দিলে আবারও একটি পপআপ উইন্ডো চলে আসে। এভাবে যতক্ষণ না ব্যবহারকারী এটি ইনস্টল করছেন, ততক্ষণ পর্যন্ত ব্রাউজার বন্ধ করার সুযোগ থাকে না।

Reneta

কী ক্ষতি করছে?

ম্যালওয়্যার যুক্ত এই এক্সটেনশনটির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ডিজিটাল ট্রেন্ড এক প্রতিবেদনে জানিয়েছে, এটি সম্পূর্ণ ব্রাউজারকেই ছিনতাই করতে সক্ষম। একজন ব্যবহারকারী ব্রাউজারে কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করছেন, একটি ওয়েবসাইটে কত সময় ব্যয় করছেন, কখন কোথায় ক্লিক করছেন, তার সব তথ্যই চুরি করতে পারে এই এক্সটেনশন।

একবার এক্সটেনশনটি ব্রাউজারে ঢুকে পড়লে তা অপসারণ করাও বেশ দুরূহ হয়ে পড়ে। ব্যবহারকারী ব্রাউজারের এক্সটেনশন পেজে যেতে চাইলে তাকে পাঠিয়ে দেওয়া হয় ভুয়া একটি পেজে। জাভাস্ক্রিপ্ট বন্ধ করেও এর থেকে নিস্তার পাওয়া সম্ভব হয় না।

কীভাবে মুক্ত থাকবেন?

নিজ নিজ ব্রাউজারের এক্সটেনশন লিস্ট থেকে দেখে নিন এক্সটেনশনটি আছে কিনা। গুগল ক্রোমের ব্রাউজারের এক্সটেনশন ফোল্ডার থেকে 1499654451774.js ফাইলটির নাম পরিবর্তন করার মাধ্যমেই কেবল ক্ষতিকর প্রোগ্রামটি দূর করা সম্ভব। ফায়ারফক্স থেকে এটি অপসারণ করতে চাইলে ব্রাউজারটিকে চালু করতে হবে সেফ মোডে। এসময় সব ধরণের প্লাগইন নিষ্ক্রিয় থাকে এবং প্রয়োজন অনুসারে প্লাগইন অপসারণ করা সম্ভব। তাছাড়া অজানা কোনো আপডেট ও রেডসাইটগুলো ভিজিট না করাই ভাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুগল ক্রোমমোজিলা ফায়ারফক্সম্যালওয়্যার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT