বিনোদন

গায়ে হলুদের ছবিতে চিত্রনায়িকা মিম

চিত্রনায়িকা মিম গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ে হলুদের অনুষ্ঠানে চিত্রনায়িকা মিমসহ অন্যান্য অতিথিরা আনন্দে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (৪ জানুয়ারি) সনি পোদ্দারের সঙ্গে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এদিন সন্ধ্যায় নিজের ফেসবুকে বিয়ের বিশেষ মুহূর্তের বেশকিছু স্থিরচিত্র দিয়েছিলেন মিম।

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তরা যেন হুমড়ি খেয়ে পড়ে। মুহূর্তেই বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের হট টপিকে পরিণত হয়েছে সেগুলো! আপলোডের পর মাত্র ঘণ্টা তিনেকের মধ্যে ছবিগুলোতে রিঅ্যাকশন ২ লাখ ছাড়িয়ে গেছে!

চিত্রনায়িকা মিম গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ প্রতি মুহূর্তে রিঅ্যাক্ট বাড়ছে ঝড়ের বেগে। বোঝাই যাচ্ছে, এমন রূপে মিম-সনির বিয়ে দেখে মুগ্ধ নেটবাসী।

এবার মিম তার অফিশিয়াল ফেসবুকে দিলেন গায়ে হলুদের বেশকিছু স্থিরচিত্র। বিভিন্ন মুহূর্তের সেই ছবিগুলোও লুফে নিচ্ছেন ভক্ত অনুরাগীরা। ঘণ্টা পূর্ণ না হতেই এরইমধ্যে মিমের গায়ে হলুদের ছবিতে রিঅ্যাকশন ছাড়িয়ে গেছে ৪২ হাজার!

গায়ে হলুদের অনুষ্ঠানে চিত্রনায়িকা মিমের আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ শুভ কামনা আর অভিনন্দন বার্তায় ভক্ত অনুরাগীদের অসংখ্য মন্তব্যও চোখে পড়ছে। এদিন গায়ে হলুদের ছবি দিয়ে মিম ক্যাপশনে লিখেন, ‘ফুল , স্নিগ্ধতা এবং গায়ে হলুদ’।

চিত্রনায়িকা মিম গায়ে হলুদের অনুষ্ঠানে সঙ্গীর সঙ্গে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ এরআগে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের ছবি আপলোড করে মান্না দে এবং লতা মুঙ্গেশকরের গাওয়া ‘কে প্রথম কাছে এসেছি’ এর চার লাইন শেয়ার করে শুভ কামনা প্রার্থনা করেন মিম।

চিত্রনায়িকা মিম গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি লিখেন, ‘শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।’

গেল ১০ নভেম্বর জন্মদিনের দিন বাগদান সেরেছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। এবার তিনি শুভ কাজটি সারলেন।

মঙ্গলবার দুপুরে ধুমধাম আয়োজনে সিঁথিতে সিঁদুর পরেন ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমার এই নায়িকা। সনাতন ধর্মরীতি মেনেই বিয়ে হয় মিমের। শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও দুই পরিবারের ঘনিষ্ঠজনরা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পান।

চিত্রনায়িকা মিম গায়ে হলুদের অনুষ্ঠানে সুন্দর পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ মিমের স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তার বাড়ি কুমিল্লায়। ১০ নভেম্বর জন্মদিনে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে মিম ও সনির দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছিল।

ছবি: বিদ্যা সিনহা মিমের ফেসবুক থেকে সংগৃহিত 

বিষয়:অভিনয় গায়ে হলুদ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ে বিয়ের ছবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…