চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার কৌশল দিয়ে জিদানদের হারাতে চান সেঁতিয়েন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেদিন ২-১ গোলের উল্লাসে মেতেছিল ম্যানচেস্টার সিটি, সেদিন চুপটি করে খেলাটা দেখে এসেছেন কিকে সেঁতিয়েন। রোববারের এল ক্ল্যাসিকোতে কীভাবে রিয়াল মাদ্রিদকে হারানো যাবে, সেটাই যেন সেদিন শিখে এসেছেন বার্সেলোনা কোচ।

রিয়ালকে কী করে তাদেরই মাটিতে হারাতে হয় সেটা যদিও আগে থেকেই জানা অভিজ্ঞ এ স্প্যানিশ কোচের। ২০১৫-১৬ মৌসুমে যখন লাস পালমাসের কোচ ছিলেন, তখন বার্নাব্যুতে জয়ের সুখস্মৃতি আছে তার। রিয়ালে তখন রাফায়েল বেনিতেজের যুগ, ক্রিস্টিয়ানো রোনালদোদের ৩-১ গোলে হারিয়ে রীতিমতো চমকেই দিয়েছিল লাস পালমাস।

এরপর ২০১৭-১৮ মৌসুমে রিয়াল বেটিসের দায়িত্ব নিয়ে আবারও বার্নাব্যুতে এসেছিলেন সেঁতিয়েন। সেবার স্বাগতিকদের ডাগআউটে জিদান। দারুণ ফর্মে থাকা রিয়ালকে ২-০ গোলে হারিয়ে কোচের কৌশলের খেল দেখান।

সেঁতিয়েন এখন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কোচ। নিজের কৌশলের সঙ্গে গার্দিওলার কিছু কৌশল যোগ করে নিজের প্রথম এল ক্ল্যাসিকো জিততে চান তিনি, ‘ম্যানসিটির কিছু কৌশল ছিল যা আমার কাছে মনে হয়েছে উপকারী।’

‘আমাদের প্রধান কৌশলই হবে আক্রমণ। এটা ক্লাবের মজ্জায় মিশে আছে। যদিও রিয়ালের রক্ষণ কয়েকমাস ধরে ভালো খেলছে এবং তাদের দারুণসব ফুটবলার আছে যারা প্রেসিং করে যথেষ্ট ক্ষতি করতে পারে। তবু আমরা সাহসী ফুটবল খেলে যাবো।’

ট্যাগ: এল ক্ল্যাসিকোকিকে সেঁতিয়েনজিনেদিন জিদানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের

পরবর্তী

ডিইউজের নতুন সভাপতি কুদ্দুস-সম্পাদক তপু

পরবর্তী

ডিইউজের নতুন সভাপতি কুদ্দুস-সম্পাদক তপু

পিকনিক শেষে বাড়ি ফেরা হলো না তাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT