চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলাকে জুভেন্টাসে স্বাগত জানাবেন রোনালদো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

টানা আটবার সিরি আ জিতলেও বহুদিন হল চ্যাম্পিয়ন্স লিগে হাত ছোঁয়াতে পারছে না জুভেন্টাস। এই মৌসুমে খরা কাটাতে চ্যাম্পিয়ন্স লিগ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ানো রোনালদোকে এনেছে তারা। কিন্তু সিআর সেভেনকে নিয়েও শিকে ছিঁড়তে পারেনি জুভরা। আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার পর সামনের মৌসুম নিয়ে এখনই চিন্তা-ভাবনা শুরু করেছে ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ক্লাবের চেয়ে যেন রোনালদোর চিন্তাও কম না। আয়াক্সের কাছে হারের পর জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শুধু প্রতিশ্রুতিতেই থেমে নেই পর্তুগিজ সুপারস্টার, সেই অনুযায়ী খেলোয়াড় নেয়ার তালিকাও ধরিয়ে দিয়েছেন ক্লাবকে। ইতালিয়ান মিডিয়ার খবর অনুযায়ী, এজন্য পছন্দের ছয়জন খেলোয়াড়ের তালিকা ক্লাবকে ধরিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ সাবেক।

রোনালদো যেমন খেলোয়াড় নিয়ে ভাবছেন, তেমনি ক্লাব ভাবছে কোচ নিয়ে। বর্তমান কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি’র ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু করেছে জুভেন্টাস।

ইতালির সাবেক প্রেসিডেন্ট ও এসি মিলানের সাবেক মালিক সিলভিও বেরলুসকোনির মালিকানাধীন পত্রিকা আইএল জিরোনালি বলছে, অ্যাল্লেগ্রির সম্ভাব্য বিকল্প হিসেবে পেপ গার্দিওলাকে চিন্তা করছে জুভরা।

২০১৪ সালে অ্যান্থনিও কন্তের চলে যাওয়ার পর জুভেন্টাসের দায়িত্ব নেন অ্যাল্লেগ্রি। তার সময়ে টানা পাঁচবার সিরি আ শিরোপা জয়ের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে জুভরা। কিন্তু দুই ফাইনালে দুই স্প্যানিশ দল রিয়াল ও বার্সেলোনার কাছে হেরে যায় তারা।

চ্যাম্পিয়ন্স লিগের আশায় রোনালদোকে আনার পর দলে জায়গা অনিয়মিত হয়ে যায় আরেক স্ট্রাইকার পাওলো দিবালার। তার ক্লাব ছাড়ার কথাও শোনা যাচ্ছে। তবে আইএল জিরোনালি বলছে, গার্দিওলাকে এনে দিবালাকে ধরে রাখতে চায় জুভেন্টাস। আর গার্দিওলা আসলে রোনালদোও তাকে স্বাগত জানাবেন। যদিও রিয়ালে থাকার সময় বার্সার কোচ গার্দিওলার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না রোনালদোর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাজুভেন্টাসরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

পরবর্তী

রাশিয়ায় পুরস্কৃত ফারুকীর ‘শনিবার বিকেল’

পরবর্তী

রাশিয়ায় পুরস্কৃত ফারুকীর ‘শনিবার বিকেল’

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT