জনপদ

গাফফার চৌধুরীর প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের সমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরী মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। মৃত্যু সংবাদ পাওয়ার পর পরই বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শোক সভার আয়োজন করা হয়। সভার শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। শোক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ডক্টর শাহ আজম বলেন, আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। পরে আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি সম্মিলিত কণ্ঠে গাওয়া হয়।

বিষয়:মৃত্যু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় লেখক আবদুল গাফফার চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…