চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান দিয়ে শুরু নিরব-স্পর্শিয়ার ‘ফিরে দেখা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
বিনোদন
A A

অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে নতুন সিনেমার শুটিং শুরু করলেন চিত্রনায়ক নিরব। যে সিনেমার নাম ‘ফিরে দেখা’। পরিচালনা করছেন কিংবদন্তী অভিনেত্রী রোজিনা।

রাজবাড়ীর জেলার পদ্মা নদীর পাড়ে মঙ্গলবার সকাল ভোর থেকে শুটিং করছেন নিরব-স্পর্শিয়া। এই সিনেমার মাধ্যমে প্রথমবার তারা একসঙ্গে জুটি বাঁধলেন। এই দুই শিল্পী জানান, গান দিয়েই ‘ফিরে দেখা’ শুরু হয়েছে।

রাজবাড়ী থেকে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিরব কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে। নিরব তখন বলছিলেন, নদীর তীরবর্তী নৌকায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন তিনি। নিরবের সঙ্গে ছিলেন স্পর্শিয়া, কোরিওগ্রাফার মাসুম বাবুল এবং শুটিং ইউনিটের অন্য সদস্যরা। নিরব বলেন, গত রাতে এফডিসিতে ‘চোখ’ সিনেমার শুটিং শেষ করে রাজবাড়ী এসেছি ফিরে দেখা’র শুটিংয়ে।

প্রায় ২০ দিন টানা সেখানে শুটিং করবেন নিরব। তিনি বলেন, আমার নিজের জেলা রাজবাড়ী। প্রথম নিজের এলাকায় সিনেমার শুটিং করছি। নিজের মধ্যে অন্যরকম  অনুভূতি কাজ করছে। এখানে আমার দাদা ও নানা বাড়ি। সবাই আমার আপন মানুষ। তাই এই সিনেমার জন্য আমার আলাদা এক টান কাজ করছে। ভোর থেকে গানের শুটিং করেছি, সন্ধ্যায় অন্য দৃশ্যের শুটিং করব।

স্পর্শিয়া বলেন, রোজিনা আপু তো লিজেন্ডারি ব্যক্তিত্ব। তার নির্দেশনায় প্রথমবার সিনেমা কর‍ছি। নতুন সিনেমা, নতুন পরিবেশে কাজ করছি। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা মনে হচ্ছে। নিরব আমার পূর্বপরিচিত। তার সঙ্গে এই সিনেমা দিয়ে প্রথম কাজ হচ্ছে। প্রথম দিন ভোর থেকেই আমরা পরিশ্রম ও কষ্ট করে শুটিং করছি। সবকিছুই ঠিকভাবে হচ্ছে।

নিরব জানান, প্রথমদিন যে গানটির মাধ্যমে ‘ফিরে দেখা’র শুটিং শুরু হয়েছে ওই গানটির নাম ‘অন্তর মোড়ে’। লিখেছেন সোমেশ্বর অলি। গেয়েছেন ইমরান ও কনা। নিরব বলেন, এটি পুরোপুরি রোমান্টিক গান। গল্পের সঙ্গে মিলিয়ে গানটি রাখা।

Reneta

‘ফিরে দেখা’ সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা। ২০১৯-২০ অর্থ বছরে রোজিনা এ সিনেমার জন্য অনুদান পেয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী। চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে ছবির গল্প।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার সিনেমা নির্মাণ করছেন রোজিনা। তিনি বলেন, গোয়ালন্দ আমার নানাবাড়ি। যুদ্ধের সময় আমি সেখানেই ছিলাম। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় আমার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনাও থাকবে। আমি বিশ্বাস করি অভিনয়ে যেমন দর্শক আমাকে গ্রহণ করেছেন, কাজগুলো মনে রেখেছেন; পরিচালনাতেও আমার কাজ দর্শক দেখবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুদানঅভিজ্ঞতাএফডিসিচিত্রনায়িকা রোজিনানিরবপরিচালনাফিরে দেখামুক্তিযুদ্ধরাজবাড়ীরোজিনালিড বিনোদনসরকারি অনুদানসিনেমাসিনেমার শুটিংস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT