বিনোদন

গান গেয়ে লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন সালমান

সালমান ও লতা মঙ্গেশকর স্মরণে ছবি, দুই তারকার অনুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান ও লতা মঙ্গেশকরকে স্মরণ করে তাদের ছবি, যেখানে তারা গভীর ভাবনায় ডুবে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভেঙে পড়েছেন সংগীত প্রেমীরা। প্রয়াত গায়িকাকে স্মরণ করেননি এমন মানুষ প্রায় নেই বললেই চলে। এবার লতা মঙ্গেশকরের গান গেয়ে তাকে স্মরণ করলেন বলিউড সুপারস্টার সালমান খান।

লতা মঙ্গেশকরের ‘লাগ জা গলে’ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘ভাইজান’। সালমান খালি গলায় গেয়েছেন গানটি। ক্যাপশনে লিখেছেন, ‘লতাজি, আপনার মতো কখনো কেউ ছিলেন না, হবেনও না।’

ভিডিওতে সালমানের মুখ দেখেই বোঝা গেছে, প্রিয় গায়িকাকে হারানোর কষ্ট এখনো ভুলতে পারছেন না তিনি। ভিডিও প্রকাশের পর কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স। সালমানের ভক্তদের পাশাপাশি লতার ভক্তরাও মন্তব্য করেছেন সেখানে।

৬ ফেব্রুয়ারি সকলকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দীর্ঘ ২৮ দিন বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। করোনার সঙ্গে লড়াই করে জয় লাভ করলেও বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন ভারতের সুর-সম্রাজ্ঞী।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

বিষয়:লতা মঙ্গেশকর সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…