চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
গাজীপুর, রাজনীতি
A A
গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনার কাজ।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৭ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলেছে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটার ছিলো ১১ লাখ ৩৭ হাজার।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিলো ভোটারদের লম্বা লাইন। ভোট সুষ্ঠু করতে ৪শ’২৫টির মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ও ভিডিপি’র ২৪জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন করে সশস্ত্র পাহারা দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।

আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এই সিটিতে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট দিয়েছেন গাজীপুর নগরবাসী। ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন মহিলা ভোটার।

৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪জন ও সংরক্ষিত ১৯ মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪জন এবং মেয়র পদের জন্য ৭ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেন।

সর্বমোট ৩৪৫জন প্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুরগাজীপুর সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪১

এপ্রিল ২০, ২০২৬

রুবেলকে বিসিবির সম্মাননা, বিদায়বেলায় পরিবার-কোচকে স্মরণ

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

বগুড়া বার সমিতির নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

লুইজিয়ানায় নিজের ৭ সন্তানকে গুলি করে হত্যা, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT