চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা

সোমা ইসলাম সোমা ইসলাম
৮:২৪ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনীতিতে আবারও নির্বাচনী আমেজ।  তবে, আচরণবিধি লঙ্ঘনের উৎসব করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অবস্থা পর্যবেক্ষণ করে আচরণবিধি মেনে চলতে সরকারি দলকে সতর্ক করেছেন রিটার্নিং অফিসার।  তারপরও নির্বাচনী পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী।

নির্বাচনী আচরণবিধিতে লেখা আছে অনেক কিছু, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন।  নিয়মের তোয়াক্কা না করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুরের প্রার্থীরা।

বেলা ১১ টায় নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। তার বিশ্বাস দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার কারাবন্দী রাখায় দ্বিগুণ শক্তি নিয়ে ধানের শীষে ভোট দেবেন গাজীপুরের ১১ লাখ ভোটার।

বেলা ১টার কিছু পরে আজমত উল্লাহকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম। রাজনীতিতে তরুণ এই নেতার প্রত্যাশা গাজীপুরে কয়েক লাখ ভোটের ব্যবধানে ধানের শীষকে পরাজিত করবে নৌকা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হেভিওয়েট প্রার্থীদের আচরণবিধি না মানার বিষয়টি স্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।

Reneta

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ১৫ই মে সুষ্ঠু নির্বাচন করাই তাদের লক্ষ্য।

২৪শে এপ্রিল প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে পারবেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর সিটি কর্পোরেশনজাহাঙ্গীর আলমহাসান উদ্দিন সরকার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT