আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে বলে জানান তিনি।
রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য নষ্ট হলে ফ্যাসিস্টরা সুযোগ নেবে।
‘যাদের রাজনৈতিক কার্যকলাপ নেই তাদের প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল ও জনগণের’ উল্লেখ করে তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে।








