গাজীপুর

গাজীপুরে ‘সিলিন্ডার বিস্ফোরণে’ একই পরিবারের নিহত ৪

চকবাজার-আগুন-চকবাজারে আগুন

গাজীপুরের ইসলামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন শাহ আলম, তার স্ত্রী মনিরা বেগম ও তাদের সন্তান বায়েজীদ এবং ফাতেমা।

শাহ আলম দম্পতি ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে প্রচন্ড শব্দে বিষ্ফোরণ হয়। এতে বাসায় থাকা সবাই দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে মরদেহগুলো ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিষয়:গাজীপুর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…