গাজীপুর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, হাজার হাজার শ্রমিক রাস্তায় অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের ভোগড়াবাইপাস এলাকায় স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

রোববার সকাল থেকে বিক্ষোভ করে তারা।

শ্রমিকরা জানায়, ২৬ এপ্রিল তাদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু সকালে কারখানার সামনে এসে দেখা যায় গেটে তালা ঝুলানো। এতে ক্ষুব্ধ হয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস গাজীপুর শ্রমিক বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…