চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে বড় ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে আওয়ামী লীগের জাহাঙ্গীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
রাজনীতি
A A

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে ভোট গণনার ফলাফল আসছে।  অনানুষ্ঠানিক ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকারের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম।

এ পর্যন্ত পাওয়া তথ্যে ২৬২টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এসব কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৮৬৫০৩ টি ভোট আর বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১৩৪৪৯৩ টি ভোট।

গাজীপুরে দলীয় প্রতীকে প্রথমবারের মতো নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৭ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটার ছিলো ১১ লাখ ৩৭ হাজার।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিলো ভোটারদের লম্বা লাইন। ভোট সুষ্ঠু করতে ৪শ’২৫টির মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ও ভিডিপি’র ২৪জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন করে সশস্ত্র পাহারা দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।

৪২৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬টিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে, ৯টি কেন্দ্র স্থগিত করা হয় বলে জানান ইসি সচিব। ইসি’র তথ্যানুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো প্রায় ৬৫ শতাংশ।

আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এই সিটিতে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট দিয়েছেন গাজীপুর নগরবাসী। ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন মহিলা ভোটার।

Reneta

৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪জন ও সংরক্ষিত ১৯ মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪জন এবং মেয়র পদের জন্য ৭ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেন।

সর্বমোট ৩৪৫জন প্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুরগাজীপুর সিটি করপোরেশনগাজীপুর সিটি নির্বাচনগাজীপুরের মেয়রলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT