চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে বিএনপির প্রার্থী হাসান সরকার, খুলনায় নজরুল ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

সোমবার রাতে এই দুই সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার এবং খুলনা সিটির মেয়র পদে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দেয়া হয়।

আগের দিন রোববার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়ন বোর্ড এই দুই সিটিতে নির্বাচনে আগ্রহী ৯ জনের সাক্ষাৎকার নেয়া হয়।

তাদের মধ্যে গাজীপুরে ৭ জন এবং খুলনায় ৩ জন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

এরই মধ্যে এ দুই সিটি করপোরেশনে মেয়র পদে জাহাঙ্গীর আলম ও তালুকদার আবদুল খালেককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

Reneta

গত ৩১ মার্চ খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ই মে এই দুটি সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।

২০১৩ সালে গঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপি প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান জয় লাভ করেন। লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি আওয়ামী লীগের প্রার্থী আজমতউল্লাহ খানকে হারান।

এবার তাদের কেউই দলীয় মনোনয়ন পাননি।

খুলনাতেও বিএনপির মনোনয়ন পাননি বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নজরুল ইসলাম মঞ্জুবিএনপিলিড নিউজসিটি নির্বাচনহাসান উদ্দিন সরকার
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT